শিরোপার কাছে চেলসি

স্পোর্টস ডেস্ক
০৯ মে ২০১৭, ১০:০৮আপডেট : ০৯ মে ২০১৭, ১১:০৯

শিরোপার কাছে চেলসি আর মাত্র একটি ম্যাচ। তাহলেই শিরোপা উৎসবে মাতবে চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগে মিডলসবরোকে ৩-০ গোলে সহজেই হারিয়েছে ব্লুজরা। এই হারে অবশ্য অবনমন নিশ্চিত হয়ে গেছে মিডলসবরোর। তাই আবার ফেরার পথ তৈরি করতে হলে চ্যাম্পিয়নশিপের বৈতরণী পার করতে হবে তাদের।

ঘরের মাঠে খেলা বলে শুরু থেকেই আগ্রাসী ছিল চেলসি। ২৩ মিনিটেই ডিয়েগো কস্তার গোলে স্কোর শিটে না লেখায় ব্লুজরা। ফাব্রেগাসের পাসে গোলটি করেন তিনি। ৩৪ মিনিটে স্কোর ২-০ করেন স্প্যানিশ ডিফেন্ডার আলোনসো। যদিও তার শটটি মিডলসবরোর গোলরক্ষক ব্র্যাড গুজানের গায়ে লেগে জালে জড়ায়।

দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে ব্যবধান ৩-০ করেন মাতিচ। এই জয়ে প্রিমিয়ার লিগে তৃতীয় ক্লাব হিসেবে তিনশো গোলের মাইলফলক ছুঁয়েছে চেলসি। এর আগে ম্যানচেস্টার ইউনাইটেড (৩৪৭) ও আর্সেনাল (৩০৬) সেই গোল পূরণ করে।  

এদিকে জয় পাওয়ার পর তৃপ্তি ঝরেছে চেলসি কোচ কন্তের কণ্ঠে, ‘আমরা তৃপ্ত। আর আমাদের পারফরম্যান্সও ছিল সেরা। তিন পয়েন্টের জন্য আমার শিষ্যরা তাদের কথা রেখেছে, সেই অনুযায়ী কাজ করেছে।’

শুক্রবার ওয়েস্ট ব্রমউইচের বিপক্ষে জিতলেই শিরোপা নিশ্চিত হবে চেলসির।  ৩৫ ম্যাচে ৮৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে কন্তের শিষ্যরা। সমান ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে পরেই রয়েছে টটেনহ্যাম।  

/এফআইআর/    

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম