মেসিকে রাখতে বার্সেলোনার কাছে নেইমারের বার্তা

স্পোর্টস ডেস্ক
১০ মে ২০১৭, ২১:০৫আপডেট : ১০ মে ২০১৭, ২১:০৫

মেসিকে রাখতে বার্সেলোনার কাছে নেইমারের বার্তা এখনও চুক্তি নবায়ন হয়নি মেসির। স্প্যানিশ সংবাদমাধ্যমে অনেক গুঞ্জন শোনা গেলেও আর্জেন্টাইন ফরোয়ার্ডের সঙ্গে আলোচনায় বসা হয়নি বার্সেলোনা কর্তৃপক্ষের। কেন হচ্ছে না, সেই প্রশ্ন হয়তো ঘোরাঘুরি করছে নেইমারের মনের ভেতরও। তাই বার্সেলোনা কর্তৃপক্ষের কাছে বার্তা পাঠিয়ে রাখলেন এই ফরোয়ার্ড। আর্জেন্টাইন অধিনায়ককে ধরে রাখতে কাতালান ক্লাবের সাধ্যের সবটুকু দিয়ে কাজ করা উচিত বলে মন্তব্য করেছেন নেইমার।

চলতি মৌসুমেও প্রতিপক্ষদের গোল বন্যায় ভাসাচ্ছেন মেসি। কম যাচ্ছেন না সুয়ারেস-নেইমারও। লাতিন আমেরিকার এই আক্রমণত্রয়ী ইতিমধ্যে ২০১৬-১৭ মৌসুমে পূরণ করেছেন গোলের সেঞ্চুরি। গোলপোস্টে নেইমার খুব একটা সুবিধা করতে না পারলেও মেসি পূরণ করেছেন গোলের হাফসেঞ্চুরি। প্রতি মৌসুমেই নতুন নতুন সব রেকর্ডের জন্ম দেওয়া এই আর্জেন্টাইনের সঙ্গে খেলতে পারায় নিজেকে সৌভাগ্যবান মনে করেন নেইমার, ‘লিওনেল মেসি ফুটবলের আইকন। আমি সৌভাগ্যবান যে তার সঙ্গে প্রতিদিন অনুশীলন করতে পারি।’ বিশ্বসেরা এই খেলোয়াড়কে ধরে রাখতে তাই বার্সেলোনার প্রতি তার আহ্বান, ‘মেসিকে ধরে রাখতে বার্সেলোনার সবকিছু করা উচিত।’

ন্যু ক্যাম্পে নাম লেখানোর পর নেইমার জানিয়েছিলেন, বার্সেলোনায় আসার সবচেয়ে বড় কারণ মেসি। আর্জেন্টাইন ফরোয়ার্ডের সঙ্গে খেলার ইচ্ছা থেকেই যোগ দেওয়া তার কাতালান দলটিতে। একসঙ্গে খেলে মেসির কাছ থেকে অনেক কিছু শিখেছেন বলেও জানিয়েছেন ব্রাজিলিয়ান অধিনায়ক, ‘তার কাছ থেকে এই চার বছরে অনেক কিছু শিখেছি, এখনও প্রতিনিয়ত শিখছি নতুন কিছু-কীভাবে বলে শট দিতে হয়, কীভাবে ম্যাচে নজর রাখতে হয়।’ এরপরই শোনালেন মেসিকে নিয়ে সেই ‘অমর’ বাণী, ‘মেসি এই গ্রহের না।’ মার্কা

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী