বুন্দেসলিগায় ইতিহাস গড়তে যাচ্ছেন স্টাইনহাউস

স্পোর্টস ডেস্ক
২০ মে ২০১৭, ১৩:১১আপডেট : ২০ মে ২০১৭, ১৩:১৭

দ্বিতীয় বিভাগের ফুটবলে অভিজ্ঞতা রয়েছে স্টাইনহাউসের। জার্মান লিগ বুন্দেসলিগায় ইতিহাস গড়তে যাচ্ছেন বিবিয়ানা স্টাইনহাউস। প্রথম নারী রেফারি হিসেবে নাম লেখাতে যাচ্ছেন ৩৮ বছর বয়সী সাবেক নারী পুলিশ কর্মকর্তা।

আগামী ২০১৭-১৮ মৌসুমে চার রেফারির নাম ঘোষণা করেছে বুন্দেসলিগা। আর তাতেই তার নাম রয়েছে।

শীর্ষ পর্যায়ের লিগে এবারই প্রথম রেফারি হলেও দ্বিতীয় বিভাগের ফুটবলে অভিজ্ঞতা রয়েছে স্টাইনহাউসের। প্রায় ৬ বছর মাঠ দাপিয়ে বেড়িয়েছেন রেফারি হয়ে। তাই প্রথমবার দায়িত্ব পেয়ে এভাবেই অনুভূতি জানালেন তিনি, ‘আমি জানি বুন্দেসলিগায় আমিই প্রথম নারী হিসেবে রেফারির দায়িত্ব পালন করবো। তবে সবার জন্য এটা ছিল একটা স্বপ্ন। যা এবার বাস্তবে রূপ নিচ্ছে। আমি ওই দায়িত্ব পালন করতে মুখিয়ে আছি।’

তিনি আরও যোগ করেন, ‘আমি প্রথম হওয়াতে এটাও জানি যে মিডিয়া ও লোকজনের চোখ এখন আমার দিকেই থাকবে।’

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের