মোহামেডানকে হারিয়ে সেমিফাইনালে শেখ জামাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০১৭, ২১:১৭আপডেট : ২৪ মে ২০১৭, ২১:১৭

শেখ জামাল (হলুদ জার্সি) ও মোহামেডানের ম্যাচের দৃশ্য বুধবার সন্ধ্যাটা বর্ণিল করে তুলল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে ওয়ালটন ফেডারেশন কাপের সেমিফাইনালে উঠেছে তারা।

ফেডারেশন কাপের এ আসরের প্রথম কোয়ার্টার ফাইনাল দাপট দেখিয়েছে শেখ জামাল। তাদের দলগত পারফরম্যান্স সব পার্থক্য গড়ে দিয়েছে ম্যাচে। আর পুরো ম্যাচে ফিনিশিংয়ে নিখুঁত না হওয়ার মাশুল দিয়েছে মোহামেডান।

মাত্র ৯ মিনিটে মোহামেডানের রক্ষণ কাঁপিয়ে দেয় শেখ জামাল। গাম্বিয়ান ফরোয়ার্ড মামাদো বাহ মিডফিল্ড থেকে প্রতিপক্ষের গোলমুখে আক্রমণ চালান, ডিবক্সের প্রান্ত থেকে নেওয়া তার ডানপায়ের শট ক্রসপিচের উপর দিয়ে চলে যায়। জামাল আক্রমণাত্মক ছিল আরও অনেক সময়। ২৬ মিনিটে নাইজেরিয়ান ফরোয়ার্ড রাফায়েল ওদোভিনের শট সোজা চলে যায় মোহামেডান গোলরক্ষক মামুন খানের হাতে। চার মিনিট পর আবারও রাফায়েল ব্যর্থ হন মামুনের কারণে।

তবে বিরতির আগে প্রথম সুযোগ পায় মোহামেডান। ৪৪ মিনিটে নাইজেরিয়ান ফরোয়ার্ড এনকোচা কিংসলের আচমকা আক্রমণ পরাভূত হয় সামিউল ইসলাম মাসুমের বাধায়। দ্বিতীয়ার্ধে সেই ধারা ধরে রাখতে পারেনি মোহামেডান। বরং ৭৫ মিনিটে গোল হজম করে তারা। মামদো বাহর বদলি হয়ে মাঠে নামার এক মিনিট যেতেই ফরোয়ার্ড সোলোমন কিং প্রথম স্পর্শেই মোহামেডানের জালে বল পাঠান।

এ জয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালে উঠেছে শেখ জামাল।

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি