পুসকাসের রেকর্ডে ভাগ বসালেন নেইমার

স্পোর্টস ডেস্ক
২৮ মে ২০১৭, ১০:২৩আপডেট : ২৮ মে ২০১৭, ১১:০৯

টানা তিন কোপা দেল রের ফাইনালে গোল করে মাইলফলক ছুঁয়েছেন নেইমার। কোপা দেল রেতে বার্সেলোনার শিরোপা জেতার তৃপ্তি তো আছেই। সঙ্গে ব্যক্তিগত অর্জনেও তৃপ্তির ঢেঁকুর তুলেছেন দলটির ব্রাজিলীয় তারকা নেইমার। টানা তিন কোপা দেল রের ফাইনালে গোল করে মাইলফলক ছুঁয়েছেন তিনি। একই সঙ্গে রিয়াল মাদ্রিদ কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাসের রেকর্ডেও ভাগ বসিয়েছেন বার্সা তারকা।

শনিবারের ফাইনালে আলাভেসকে ৩-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। যাতে দ্বিতীয় স্কোরটি আসে নেইমারের পা থেকে। এর আগে ২০১৫ সালে অ্যাথলেতিক বিলবাও এবং ২০১৬ সালে সেভিয়াকে হারাতেও ফাইনালে গোল করেছিলেন নেইমার।

পুসকার এর আগে একই রেকর্ড গড়েন ১৯৬২, ১৯৬১ ও ১৯৬০ সালের ফাইনালে। এরপর এমন কীর্তিতে ভাগ বসালেন ব্রাজিলীয় তারকা নেইমার। তবে একদিক থেকে তার চেয়ে এগিয়ে থাকবেন নেইমার। পুসকাসের দল দুই ফাইনালেই নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদের কাছে হারের তিক্ত স্বাদ নিয়েছিল। এরপর সেভিয়াকে হারিয়ে শিরোপা জেতে রিয়াল মাদ্রিদ।

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী