নতুন মৌসুমের আগে বার্সা-রিয়ালের তিন ‘এল ক্লাসিকো’

স্পোর্টস ডেস্ক
২৮ মে ২০১৭, ১৮:১৯আপডেট : ২৮ মে ২০১৭, ১৮:৩৪

সর্বশেষ ক্লাসিকোয় রিয়ালের বিপক্ষে জয়সূচক গোল করেছিলেন মেসি সর্বশেষ এল ক্লাসিকোর উত্তেজনা এখনও কাটেনি। কাটার কথাও নয়। লিওনেল মেসির জাদুতে শেষ মুহূর্তে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে জিতেছিল বার্সেলোনা। সেই দুর্দান্ত লড়াইয়ের স্মৃতি পুরানো হওয়ার আগেই আবার মুখোমুখি হচ্ছে দুই দল। দুই মাসে তিন ম্যাচ খেলবে বার্সা-রিয়াল।

আগস্টের মাঝামাঝি থেকে শুরু হবে ক্লাব ফুটবলের নতুন মৌসুম। তবে তার আগে থেকে ফুটবলপাড়ায় শুরু হবে এ উন্মাদনা। ২০১৭-১৮ মৌসুম শুরু হওয়ার আগেই এ তিন ‘এল ক্লাসিকো’ দেখবে ফুটবল বিশ্ব।

শনিবার আলাভেসকে হারিয়ে বার্সেলোনা কোপা দেল রে জেতায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে তাদের লড়াই চূড়ান্ত হয়েছে। লা লিগা চ্যাম্পিয়ন রিয়ালের সঙ্গে স্প্যানিশ কাপজয়ী বার্সা মুখোমুখি হবে স্প্যানিস সুপার কাপে। তার আগে জুলাইয়ে আন্তর্জাতিক চ্যাম্পিয়নস কাপে একে অপরকে মোকাবিলা করবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ১৮ থেকে ৩০ জুলাই আমেরিকান এ টুর্নামেন্টে আরও খেলবে ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, রোমা, পিএসজি, টটেনহ্যাম, বরুশিয়া ডর্টমুন্ড, এসি মিলান, আর্সেনাল, ইন্টার মিলান ও চেলসি।

আগামী ২৮ জুলাই ফ্লোরিডার মিয়ামিতে হবে প্রাক-মৌসুমের প্রথম এল ক্লাসিকো। আর স্প্যানিশ সুপার কাপের দুই লেগে রিয়াল-বার্সার লড়াই হবে ১৪ ও ১৭ আগস্ট। প্রথম লেগ ন্যু ক্যাম্পে, পরেরটি রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। সূত্র- গোলডটকম, সিবিএসস্পোর্টস

/এফএইচএম/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী