জুভেন্টাসের দুর্বল জায়গার খোঁজে রোনালদো

স্পোর্টস ডেস্ক
২৮ মে ২০১৭, ২০:৫১আপডেট : ২৮ মে ২০১৭, ২০:৫১

জুভেন্টাসের দুর্বল জায়গার খোঁজে রোনালদো চ্যাম্পিয়নস লিগ ফাইনালের মঞ্চ প্রস্তুত, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের যুদ্ধের দামামা বেজে উঠেছে। আর মাত্র এক সপ্তাহ পর কার্ডিফে হবে শীর্ষ ইউরোপীয় প্রতিযোগিতার শিরোপার লড়াই। টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়নস লিগ শিরোপা হাতে নিতে মুখিয়ে রিয়াল। তবে ৩ জুনের ফাইনালে তাদের বড় বাধা জুভেন্টাসের রক্ষণদুর্গ, যারা এবারের আসরে ১২ ম্যাচে হজম করেছে মাত্র ৩টি গোল। ১২তম শিরোপা জিততে হলে ইতালিয়ান চ্যাম্পিয়নদের রক্ষণের দুর্বলতা খুঁজতে হবে মনে করেন ক্রিস্তিয়ানো রোনালদো।

সর্বশেষ ৮ ম্যাচ পর মোনাকোর কাছে সেমিফাইনালের দ্বিতীয় লেগে গোল খেয়েছে জুভেন্টাস। এমন দলের বিপক্ষে নামার আগে তাদের রক্ষণ নিয়ে সতর্ক রিয়াল।

উয়েফাকে রোনালদো বলেছেন, ‘ড্রেসিং রুমের (রিয়াল) প্রত্যেক খেলোয়াড় ইতিহাস তৈরি করতে চায়। প্রথম দল হিসেবে চ্যাম্পিয়নস লিগ টানা জেতা হবে বিশেষ পাওয়া।’

আগের আসরে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করে জিতেছিল রিয়াল। রোনালদোর মতে এবারও তেমন প্রতিরোধের মুখে পড়তে যাচ্ছে রিয়াল, ‘আমরা খুব সতর্ক আছি। এটা চরম কঠিন ম্যাচ হতে যাচ্ছে। কিন্তু আমরা মাদ্রিদের দল, জানি আমাদের জয়ের বাস্তব সম্ভাবনা আছে। এ ফাইনাল আগেরটার (অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে) মতো হতে যাচ্ছে।’

প্রতিপক্ষের ভুলে যে দল বেশি সুবিধা নিতে পারবে তারাই জিতবে বিশ্বাস ৩২ বছর বয়সীর, ‘যে বেশি পরিচ্ছন্ন ম্যাচ খেলতে পারবে তারা জিতবে, আশা করি সেটা আমরা পারব।’

প্রতিপক্ষকে প্রশংসায় ভাসিয়ে ফিফা ও ব্যালন ডি’অরজয়ী তারকা বলেছেন, ‘তারা চমৎকার দল। সিরি আ ও কোপা ইতালিয়া জিতে তারা সেটা প্রমাণ করেছে। ইউরোপে তাদের যাত্রাটা দারুণ হয়েছে। আর হ্যা নিশ্চিতভাবে জুভেন্টাসের রক্ষণটা অসাধারণ। তবে সেখানে একটা না একটা দুর্বল জায়গা আছেই, সেখানে কীভাবে আক্রমণ করা যায় সেটা আমাদের খুঁজতে হবে।’ সূত্র- মার্কা

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম