‘রোমাঞ্চিত’ মেসিকে সুখী দেখতে চান সাম্পাওলি

স্পোর্টস ডেস্ক
০২ জুন ২০১৭, ১৪:২৩আপডেট : ০২ জুন ২০১৭, ১৪:২৩

‘রোমাঞ্চিত’ মেসিকে সুখী দেখতে চান সাম্পাওলি আর্জেন্টিনার, বিশেষ করে লিওনেল মেসির প্রধান কোচ হওয়া ছিল হোর্হে সাম্পাওলির কাছে স্বপ্ন। সেটা পূরণ হয়েছে বৃহস্পতিবার। আনুষ্ঠানিকভাবে ২০২২ সালের বিশ্বকাপ পর্যন্ত আলবিসেলেস্তের দায়িত্ব পালন করবেন এ আর্জেন্টাইন। জাতীয় দলকে সেরা সাফল্য এনে দেওয়ার ছক কষতে শুরু করেছেন তিনি। ৫৭ বছর বয়সী এ কোচ জানালেন, তার পরিকল্পনা হবে মেসিকে ঘিরে। বার্সেলোনা ফরোয়ার্ডকে দেশের জার্সিতে সুখী দেখতে চান সাম্পাওলি।

২০১৫ সালে কোপা আমেরিকা ফাইনালে চিলি জিতেছিল শিরোপা। আর্জেন্টিনাকে হারিয়ে প্রথমবার মহাদেশীয় শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল চিলিয়ানরা, আর ওই দলের কোচ ছিলেন সাম্পাওলি। সেদিন মেসি সুখে থাকুক, নিশ্চয় সেটা চাননি তিনি। কারণ পেশাদারিত্ব। এবার সাম্পাওলি তার দেখা সেরা খেলোয়াড়কে নিজের আয়ত্তে পেয়ে গেছেন। সাম্পাওলি জানালেন, এবার জ্বলে উঠতে প্রস্তুত মেসি।

প্রথম সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার নতুন কোচ বলেছেন, ‘মেসির মুখোমুখি হতে হয়েছিল আমাকে। আমরা চাই বিশ্বের সেরা খেলোয়াড় এখানে সুখে থাকুক। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো মেসির সঙ্গে উপযুক্ত খেলোয়াড়রা আছে। আমি তার সঙ্গে কথা বলেছিলাম এবং সে খুব রোমাঞ্চিত।’ সূত্র- গোলডটকম

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী