ফেডারেশন কাপের ফাইনালে চট্টগ্রাম আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০১৭, ২২:১৮আপডেট : ০২ জুন ২০১৭, ২২:১৮

ফেডারেশন কাপের ফাইনালে চট্টগ্রাম আবাহনী মামুনুল ইসলামের একমাত্র গোলটিই গড়ে দিল সেমিফাইনালের ফল। অষ্টম মিনিটে এই মিডফিল্ডারের দেওয়া গোলে প্রথমবার ফেডারেশন কাপের ফাইনাল নিশ্চিত করেছে চট্টগ্রাম আবাহনী। ১-০ গোলের হারে তাই থামল রহমতগঞ্জের রূপকথার দৌড়।

শুক্রবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে উত্তেজনাকর সেমিফাইনালের শুরুতেই গোলোৎসবে মাতে চট্টগ্রাম আবাহনী। ম্যাচ ঘড়ির অষ্টম মিনিটে তাদের এগিয়ে নেন মামুনুল। নাইজেরিয়ান ফরোয়ার্ড আফিজ ওলাদিপোর কাট ব্যাক ডি বক্সের বাইরে থেকে চমৎকার শটে লক্ষ্যভেদ করেন এই মিডফিল্ডার।

শুরুতেই পিছিয়ে পড়া রহমতগঞ্জ ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে। সুযোগও তৈরি করেছিল বেশ কয়েকটি। যদিও ইসমাইল বাঙ্গুরা, রাশেদুল আলম শুভ ও মোহাম্মদ হিমেল সুযোগগুলো কাজে লাগাতে না পারায় সমতায় আর ফেরা হয়নি ফেডারেশন কাপে চমক জাগিয়ে সেমিফাইনালে ওঠা রহমতগঞ্জের।

শিরোপা নির্ধারনী ম্যাচে ৫ জুন চট্টগ্রাম আবাহনী মুখোমুখি হবে ঢাকা আবাহনী-শেখ জামালের দ্বিতীয় সেমিফাইনাল জয়ী দলের বিপক্ষে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ঢাকা আবাহনী-শেখ জামাল।

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক