কনফেডারেশন্স কাপে অধিনায়ককে ছাড়াই খেলবে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
১৩ জুন ২০১৭, ১৩:২৩আপডেট : ১৩ জুন ২০১৭, ১৩:২৮

কনফেডারেশন্স কাপে অধিনায়ককে ছাড়াই খেলবে অস্ট্রেলিয়া কনফেডারেশন্স কাপের আগে দুঃসংবাদ শুনতে হলো অস্ট্রেলিয়াকে। আসন্ন টুর্নামেন্টে থাকছেন না সকারুদের অধিনায়ক মিলে জেডিনাক। কুঁচকির চোটই কাল হয়েছে অসি তারকার। তার জায়গা স্কোয়াডে ডাক পেয়েছেন জেমস জেগ্গো।

গত সপ্তাহে সৌদি আরবের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের পরই অস্বস্তিতে ভুগছিলেন জেডিনাক। ম্যাচটি ৩-২ গোলে জেতে সকারুরা। এরপরেই স্কোয়াড থেকে আসন্ন টুর্নামেন্টের জন্য নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নেন কোচ আঙ্গে পোস্তেকগলু। অবশ্য এর আগে মঙ্গলবার ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে অস্ট্রেলিয়া।

এমন টুর্নামেন্টের আগে অধিনায়ককে না পাওয়াটাকে বড় ধাক্কা হিসেবেই দেখছেন অসি কোচ, ‘মিলেকে না পাওয়াটা ধাক্কার মতোই। কারণ মিডফিল্ডে ওর মতো একজন তারকা শুধু গুরুত্বপূর্ণই নন, বলতে গেলে আমাদের এই দলের বড় একজন নেতা।’

এদিকে খেলতে না পারায় হতাশা ঝরেছে অধিনায়ক জেডিনাকের কণ্ঠে, ‘কনফেডারেশন্স কাপে খেলতে পারবো না, বিষয়টাতে সত্যিই হতাশ হয়েছি। কারণ এশিয়ান কাপ জেতার পর থেকেই এই টুর্নামেন্ট খেলতে মুখিয়ে ছিলাম।’

পরের সোমবার জার্মানির বিপক্ষে ম্যাচ দিয়েই কনফেডারেশন্স কাপ শুরু করবে অস্ট্রেলিয়া।

/এফআইআর/   

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী