গ্রুপ চ্যাম্পিয়ন পর্তুগালের সঙ্গে সেমিফাইনালে মেক্সিকো

স্পোর্টস ডেস্ক
২৪ জুন ২০১৭, ২২:৫৫আপডেট : ২৪ জুন ২০১৭, ২৩:০১

মৌসুমের ৫৬তম গোলের পর রোনালদোর উদযাপন একটি করে জয় ও ড্র নিয়ে মেক্সিকো ও পর্তুগাল কনফেডারেশনস কাপের সেমিফাইনাল থেকে এক পা দূরে ছিল। শনিবার তারা জিতেছে এবং নিশ্চিত করেছে শেষ চারের খেলা।

সমান ৭ পয়েন্ট নিয়ে মেক্সিকোকে টপকে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে পর্তুগাল।

কাজান এরেনায় স্বাগতিক রাশিয়া মুখোমুখি হয়েছিল মেক্সিকোর। ২৫ মিনিটে আলেক্সান্দার সেমদোভ ঘরের দর্শকদের উল্লাসে মাতান। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ টেকেনি। ৫ মিনিট পর মিগুয়েল হেরারার লম্বা পাস থেকে মেক্সিকানদের সমতায় ফেরান আলেহান্দ্রো রাজো। দ্বিতীয়ার্ধ পুরোটাই ছিল মেক্সিকোর পক্ষে। ৫২ মিনিটে ২-১ করেন রদ্রিগো বাহেনা। এক গোলে পিছিয়ে পড়ার পর স্বাগতিকরা ৬৮ মিনিটে ১০ জনের দল হয়ে যায়। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ইউরি জিরকোভকে। আর পেরে ওঠেনি আয়োজক দল। ২-১ গোলে জিতে সেমিফাইনালের টিকিট কাটে মেক্সিকো।

সেন্ট পিটার্সবার্গে সহজ জয় পেয়েছে পর্তুগাল। নিউজিল্যান্ডকে ৪-০ গোলে হারিয়েছে তারা। ৩৩ মিনিটে পেনাল্টি থেকে পর্তুগিজদের এগিয়ে দেন ক্রিস্তিয়ানো রোনালদো। নিউজিল্যান্ডের ডোয়েল তাদের ডিবক্সে ফাউল করেন দানিলোকে। ঠাণ্ডা মাথায় উঁচু কোনাকুনি শটে ১-০ করেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। এ মৌসুমে ৫৫ ম্যাচে ৫৬তম গোল করলেন রোনালদো।

চার মিনিট পর বার্নার্ডো সিলভা ব্যবধান দ্বিগুণ করেন। শেষ ১০ মিনিটে আরও দুটি গোল যোগ করেন আন্দ্রে সিলভা ও ন্যানি।

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের