মুখ থুবড়ে পড়ে আছে সুয়ারেসের মূর্তি

স্পোর্টস ডেস্ক
০৩ জুলাই ২০১৭, ২০:৩৯আপডেট : ০৩ জুলাই ২০১৭, ২০:৫৮

সুয়ারেসের মূর্তি ও তার পাশে নোট প্রতিপক্ষের গোলমুখে বার্সেলোনার জার্সিতে লুই সুয়ারেস ভয়ঙ্কর। কিন্তু সেই চিরচেনা উরুগুয়ান স্ট্রাইকারকে এবার দেখতে পাওয়া যায়নি। ক্লাবের জার্সিতে ৫১ ম্যাচে মাত্র ৩৭ গোল তার, আর এ বছর জাতীয় দলের জার্সিতে মাত্র ১ ম্যাচ খেলে গোলশূন্য। সব মিলিয়ে এবার ভক্তদের মনজয় করতে পারেননি তিনি। তারই প্রভাব কি পড়ল দেশে! সুয়ারেসের জন্মস্থান সাল্টোতে স্থাপন করা তার মূর্তি কে বা কারা উপড়ে ফেলে গেছে।

গত বছর জুলাইয়ে উরুগুয়ের ব্যস্ততম শহরে তৈরি করা হয়েছিল দেশের অন্যতম সেরা ফুটবলারের মূর্তি। কিন্তু সেটা দাঁড়িয়ে থাকতে পারল মাত্র এক বছর সময়। ঘটনা ঘটেছে লিওনেল মেসির বিয়ের অনুষ্ঠানে সুয়ারেস যোগ দেওয়ার সময়। গত সাপ্তাহিক ছুটির দিনে রোসারিওতে মেসি-রোকুজ্জোর বিয়েতে গিয়েছিলেন সুয়ারেস দম্পতি। পরদিন রবিবার সকালে সাল্টোতে মুখ থুবড়ে পড়ে থাকতে দেখা যায় ৩০ বছর বয়সীর ‍মূর্তিকে।

স্থানীয় মিডিয়া জানিয়েছে, যে মূর্তিটি ভেঙেছে তাকে গ্রেফতার করা হয়েছে। এএস রিপোর্ট করেছে, সুয়ারেসের মূর্তি উপড়ে ফেলার পর তার পাশে একটি কাগজে নোট লেখা হয়েছে- ‘আমি মেসির বিয়েতে গেলাম। শিগগিরই ফিরব।’

এর আগে এ বছর ফিফা বর্ষসেরা ঘোষণার পরদিন রোসারিওতে মেসির মূর্তি দুই টুকরো করে দেয় দুর্বৃত্তরা। ডেইলি মেইল, ইএসপিএনএফসি

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের