‘মেসির নতুন চুক্তি বার্সার জন্য খুশির খবর’

স্পোর্টস ডেস্ক
০৬ জুলাই ২০১৭, ১৬:৫৪আপডেট : ০৬ জুলাই ২০১৭, ১৭:১৬

মেসির সঙ্গে মাসচেরানো সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করতে রাজি হয়েছেন লিওনেল মেসি। কাতালান ক্লাবটি এক বিবৃতিতে নিশ্চিত করেছে খবরটি। অনেক জল ঘোলার পর শেষ পর্যন্ত চুক্তি নবায়নের ঘোষণা বার্সেলোনার জন্য ‘খুশির খবর’ বলে জানিয়েছেন ক্লাবটির আর্জেন্টাইন ডিফেন্ডার হাভিয়ের মাসচেরানো।

কর ফাঁকির মামলায় জেল হওয়ায় মেসি আর বার্সেলোনায় থাকতে চাইছেন না, স্প্যানিশ সংবাদমাধ্যমে খবরটা আলোচনায় ছিল অনেক দিন। আর্জেন্টাইন অধিনায়ক চুক্তি নবায়ন না করায় দিনে দিনে গুঞ্জনটা দানা বাঁধছিল আরও। তাই এটাও বলা হচ্ছিল ২০১৮ সালের জুনে মেয়াদ শেষেই ন্যু ক্যাম্প ছেড়ে যাবেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। অনেক অপেক্ষা শেষে বুধবার বার্সেলোনা জানিয়ে দেয়, কাতালানা ক্লাবটির সঙ্গে আরও তিন বছরের নতুন চুক্তি করতে রাজি হয়েছেন মেসি।

২০২১ সাল পর্যন্ত হতে যাওয়া এই চুক্তি স্বাভাবিকভাবেই বার্সেলোনার জন্য স্বস্তির। মাসচেরানোর কাছে যা এমন, ‘মেসির নতুন চুক্তি বার্সেলোনার জন্য ভীষণ খুশির খবর। ওর মতো বিশ্বসেরা খেলোয়াড়ের দলে থাকাটা দলের জন্য স্বস্তির।’

এই মুহূর্তে মাসচেরানো মায়ামিতে আছেন ফুটবলের বাইরের একটি কাজে। ওয়ার্ল্ড টেনিস অ্যাসোসিয়েশনের দূত হিসেবে কাজ করা আর্জেন্টাইন তারকা ২৯ জুন ওখানেই মেসির সঙ্গে মাঠে নামবেন ‘এল ক্লাসিকো’তে। প্রাক মৌসুম প্রস্তুতিতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বার্সেলোনা। মার্কা

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান