জরিমানা দিয়ে জেলের শাস্তি থেকে মেসির মুক্তি

স্পোর্টস ডেস্ক
০৭ জুলাই ২০১৭, ১৯:৪৫আপডেট : ০৭ জুলাই ২০১৭, ২০:০৭

জরিমানা দিয়ে জেলের শাস্তি থেকে মেসির মুক্তি সময়টা ভীষণ খারাপ যাচ্ছিল লিওনেল মেসির। কিছুতেই স্বস্তিতে থাকতে পারছিলেন না। প্রায়ই হাজিরা দিতে হচ্ছিল আদালতে। কর ফাঁকির মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় অবস্থা হয়ে দাঁড়ায় আরও বেগতিক। সময়ের সেরা ফুটবলারকে কিনা জেল খাটতে হবে ২১ মাস! অবশেষে মুক্তি মিলল আর্জেন্টাইন অধিনায়কের। মোটা অঙ্কের জরিমানা দিয়ে জেলের শাস্তি কাটিয়েছেন তিনি।

শুক্রবার স্প্যানিশ আদালত জানিয়েছেন, গত জুলাইয়ে কর ফাঁকির মামলায় ২১ মাসের জেল হওয়া মেসির শাস্তি তুলে নেওয়া হয়েছে ২,৫০,০০০ ইউরো জরিমানায়। একই অপরাধে ১৫ মাসের জেল হওয়া মেসির বাবার শাস্তিও উঠে গেছে জরিমানা দিয়ে। হোর্হে মেসির শাস্তি তুলে নিতে জরিমানা গুনতে হয়েছে ১,৮০,০০০ ইউরো।

মেসি ও তার বাবার বিরুদ্ধে অভিযোগ ছিল, আর্জেন্টাইন খুদে জাদুকরের ইমেজ স্বত্ব থেকে আয় করা টাকার কর দেননি তারা স্প্যানিশ সরকারকে। করের পরিমাণটা ছিল ৪.১ মিলিয়ন ইউরো। সেই অভিযোগে কাতালুনিয়ার এক আলাদতে দায়ের করা মামলায় দোষী প্রমাণিত হন বার্সেলোনা তারকা। তাই আদালত পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীকে ২১ মাসের জেলের শাস্তি শোনান। তবে স্পেনে কোনও ব্যক্তি প্রথমবার অপরাধ করলে এবং তার শাস্তি ২৪ মাসের কম হলে জেল খাটতে হয় না। সেই আইনে মেসির জেল না যাওয়াটা নিশ্চিত হয়ে ছিল আগেই। শুক্রবার আদালতের আদেশের পর এখন আর জেলের কোনও বিষয়ই থাকল না আর।

তবে এখনও একটা শর্ত আছে। সামনের দুই বছরের মধ্যে আবারও যদি জেলের শাস্তি পান, তাহলে জরিমানা দিয়ে মুক্তি পাওয়া ২১ মাসের জেলও যোগ হবে তার সঙ্গে। আর সেই কারণেই গুঞ্জন উঠেছিল কর ফাঁকির মামলায় শাস্তি পাওয়ায় মেসি আর থাকতে চাইছেন না স্পেনে, ২০১৮ সালের জুনে চুক্তির মেয়াদ শেষেই বিদায় জানিয়ে দেবেন বার্সেলোনাকে। তবে সব গুঞ্জন বাতাসে মিলিয়ে গেছে আর্জেন্টাইন অধিনায়ক বার্সেলোনার সঙ্গে আরও তিন বছরের নতুন চুক্তি করতে রাজি হওয়ায়। মার্কা

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী