সুইমিং পুলেও মেসি-সুয়ারেসের হাড্ডাহাড্ডি লড়াই

স্পোর্টস ডেস্ক
১০ জুলাই ২০১৭, ২১:৩৬আপডেট : ১০ জুলাই ২০১৭, ২১:৩৬

সুইমিং পুলে চলছে মেসি-সুয়ারেসের ‘হেডের লড়াই’ মাঠের ফুটবল লড়াই থেকে আপাতত বিরতি। মৌসুম শেষে এখন অবকাশ যাপনে লিওনেল মেসি ও লুই সুয়ারেস। তবে মাঠের বাইরেও লড়াইয়ে ঠিক নেমে পড়লেন বার্সেলোনার দুই তারকা। মঞ্চ হিসেবে বেছে নিলেন সুইমিং পুল। পা দিয়ে নয়, মেসি ও সুয়ারেস একে অন্যের প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়ে গেলেন ‘হেড’ প্রতিযোগিতায়। মাঠের মতো এখানেও কেউ হারতে রাজি নন, অনেকক্ষণ ধরে চললো তাদের ‘মাথার লড়াই’। শেষ পর্যন্ত অবশ্য মেসির কাছে হারতেই হলো সুয়ারেসকে।

হেডে যে মেসি তুলনামূলক দুর্বল, সেটা ফুটবল বিশ্বের সবারই জানা। তবে সুইমিং পুলে সুয়ারেসের সঙ্গে তার লড়াই দেখে সেটা কে বলবে। দারুণ ভারসাম্য রেখে ছোট ছোট হেডে পানির মধ্যে তুললেন তারা সৌন্দর্যের ঢেউ। বল গিয়ে একবার মেসি মাথায় আঘাত করে তো, ফিরে আসে সুয়ারেসের মাথায় লেগে। টেনিসের মতো বল একবার এই কোর্টে তো, আরেকবার ওই কোর্টে। কারও মাথা থেকেই পড়ছিল না বল। শেষ পর্যন্ত সুয়ারেস হার মানেন মেসির কাছে।

অবশ্য মেসি ফিরতি যে বলটা দিয়েছিলেন উরুগুইয়ান স্ট্রাইকারকে, সেটা ঠিক মতো আসেনি বলেই সুইমিং পুলের ছোট জায়গায় ভারসাম্য রাখতে পারেননি সুয়ারেস। নইলে যেভাবে শুরু করেছিলেন বার্সেলোনার দুই তারকা, সেটা চলতো আরো কিছু সময়। তবে একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে তাদের এই লড়াই থেকে, মাঠের বাইরেও দুজনের কেউ হারতে রাজি নন।

আর কিছুদিন পরই শুরু হয়ে যাবে নতুন মৌসুমের প্রস্তুতি। তার আগে অবকাশ যাপনে বিয়ের কাজ সেরে নিয়েছেন মেসি। সতীর্থের বিয়েতে উপস্থিত হয়েছিলেন সুয়ারেস সহ বার্সেলোনার বেশ কয়েকজন খেলোয়াড়। মার্কা

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে