নেপালে প্রস্তুতি ম্যাচে তরুণদের হার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০১৭, ২২:০৬আপডেট : ১১ জুলাই ২০১৭, ২২:২৫

নেপাল ও বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের বল দখলের লড়াই আগামী ১৯ জুলাই ফিলিস্তিনে এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ বাছাই পর্বে খেলবে বাংলাদেশ। এ প্রতিযোগিতার প্রস্তুতি হার দিয়ে শুরু করেছে তরুণরা। মঙ্গলবার কাঠমান্ডুর ললিতপুরের এএনএফএ কমপ্লেক্সে প্রীতি ম্যাচে নেপালের অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে হেরেছে তারা।

নেপালের যুব দলের অধিনায়ক বিমাল ঘারতি মাগার দলের একমাত্র গোল করেন। তার ১৯ মিনিটের গোলে ১-০ ব্যবধানে বছরের প্রথম হারের শিকার হয় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। ম্যাচ শেষে কোচ এন্ড্রু ওর্ড বলেছেন, ‘পার্থক্য ছিল স্ট্রাইকারদের মধ্যে। ওদের দলের আক্রমণভাগে দায়িত্ব নেওয়ার মতো খেলোয়াড় ছিল। কিন্তু আমাদের খেলোয়াড়রা ওদের গোলমুখের সামনে যেতে পারেনি।’

বেশ কয়েকটি সুযোগ নষ্ট করার খেসারত বাংলাদেশকে দিতে হয়েছে বলে মনে করছেন ওর্ড। তার বিশ্বাস, এ হারের পর দলের খেলোয়াড়দের মধ্যে ফিটনেস ও ভালো কিছু করার মানসিকতা গড়ে উঠবে।

আগামীকাল বুধবার কাতারের উদ্দেশে নেপাল ছাড়বে বাংলাদেশের বয়সভিত্তিক দলটি। সেখানে তারা তিন দিনের একটি অনুশীলন ক্যাম্প করবে, একটি প্রীতি ম্যাচও খেলবে কাতারের বিপক্ষে।

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম