নতুন কোচের অধীনে সেরাটা দিতে চান মেসি

স্পোর্টস ডেস্ক
১৩ জুলাই ২০১৭, ২০:৫৩আপডেট : ১৩ জুলাই ২০১৭, ২০:৫৭

জাপানে সংবাদ সম্মেলনের মুখোমুখি মেসি লুই এনরিকের অধ্যায় শেষ, এবার এরনেস্তো ভালভারদের অধীনে নতুন শুরু বার্সেলোনার। আগামী মৌসুম থেকে লিওনেল মেসি ও নেইমারদের নিয়ে কাজ করবেন অ্যাথলেটিক বিলবাও থেকে ন্যু ক্যাম্পে আসা এ কোচ। বিশ্বের অন্যতম সেরা দলটিকে নিয়ে কঠিন চ্যালেঞ্জ তার সামনে। তবে এ চ্যালেঞ্জে নামার আগে মেসি-নেইমারদের আস্থা অর্জন করেছেন বার্সার সাবেক ফরোয়ার্ড। ভালভারদের অধীনে বার্সেলোনা তাদের সেরাটা অর্জন করতে পারবে বিশ্বাস পাঁচবারের ব্যালন ডি’অরজয়ীর।

নতুন মৌসুমের বড় কিছু করে ফেলার প্রতিশ্রুতি দেননি মেসি। জাপানে বার্সার এক প্রচারণামূলক ইভেন্টে ৩০ বছর বয়সী বলেছেন, ‘আমি সবসময় যেটা বলেছি, ঠিক সেটাই বলছি এবারও। যখন আমি নতুন মৌসুম শুরু করি, তখন স্পষ্ট লক্ষ্য থাকে বার্সেলোনা যেন তাদের সেরাটা খেলতে পারে।’

নতুন মৌসুমের সঙ্গে নতুন কোচ, রোমাঞ্চ জাগছে মেসিদের মনে। ভালভারদের কৌশলের সঙ্গে পরিচিত নয় মানছেন গতবারের শীর্ষ লিগ গোলদাতা। কিন্তু ৫৩ বছর বয়সী কোচের যে ‘নামডাক’ শুনেছেন সেটার যথার্থতা দলকে এগিয়ে নিয়ে যাবে মনে করেন মেসি, ‘ব্যক্তিগতভাবে আমি খুব খুশি। নতুন মৌসুম শুরু করতে মুখিয়ে আমি। আমরা সেরা খেলা খেলতে চাই। সবকিছু হবে নতুন কোচের (ভালভারদে) অধীনে। আমরা তার কাজের ধরন সম্পর্কে জানি না। কিন্তু ভ্যালেন্সিয়া ও বিলবাওয়ে তিনি ভালো করেছেন। আমরা তার খুব ভালো নামডাক শুনেছি। আশা করি নতুন শুরুটা ভালো হবে।’ স্কাইস্পোর্টস, মার্কা

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের