পিএসজিতে নেইমারের স্বাস্থ্য পরীক্ষা মঙ্গলবার!

স্পোর্টস ডেস্ক
৩১ জুলাই ২০১৭, ১৫:২৬আপডেট : ৩১ জুলাই ২০১৭, ১৫:৪১

পিএসজিতে নেইমারের স্বাস্থ্য পরীক্ষা মঙ্গলবার! বার্সেলোনার প্রাক মৌসুমের খেলা শেষে স্পেনে ফেরেননি নেইমার। ব্যক্তিগত জেটে আমেরিকা থেকে চলে গেছেন চীনে। স্পন্সর কোম্পানির দায়িত্ব পালনে চীনে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। কিন্তু তার না ফেরার কারণ নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। সর্বশেষ কয়েকটি রিপোর্ট বলছে- প্যারিস সেন্ত জার্মেইর জার্সি গায়ে দেওয়ার একেবারে দ্বারপ্রান্তে ব্রাজিলিয়ান তারকা।

কাতারি সংবাদপত্র আল ওয়াতানের দাবি, ব্রাজিলিয়ান উইঙ্গার চীন থেকে সরাসরি যাবেন আরব দেশটিতে। সেখানে মঙ্গলবার তার স্বাস্থ্য পরীক্ষা করবে পিএসজি।

মুন্দো দেপোর্তিভোর রিপোর্ট, এরই মধ্যে কাতারে পৌঁছেছেন নেইমার। পিএসজি চেয়ারম্যান নাসের আল খেলাইফির সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

পিএসজিতে নেইমারের পরিচিতি পর্ব কীভাবে আয়োজন করা হবে সেই পরিকল্পনাও নাকি শুরু করে দিয়েছে তারা, এমন রিপোর্ট ইএসপিএনএফসির। প্যারিসে উন্মুক্ত প্রাঙ্গনে সবার সামনে হাজির হবেন ব্রাজিলিয়ান। এছাড়া পিএসজির স্টেডিয়াম পার্ক ডি প্রিন্সেসেও একটি ইভেন্টে থাকবেন নেইমার। মার্কা, গোল, ইএসপিএনএফসি

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের