রিয়ালের অনুশীলনে ফিরলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
০১ আগস্ট ২০১৭, ১৯:০৬আপডেট : ০১ আগস্ট ২০১৭, ১৯:১১

রিয়ালের অনুশীলনে ফিরলেন রোনালদো কথা ছিল ৫ আগস্ট ফিরবেন রিয়াল মাদ্রিদে। তবে তার আগেই অনুশীলনে যোগ দিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। ছুটি বাড়িয়ে নিলেও নতুন মৌসুমের প্রস্তুতি শুরু করে দিয়েছেন আগেভাগে। প্রাক মৌসুম প্রস্তুতিতে দলের সঙ্গে না থাকলেও আসল লড়াইয়ে মাদ্রিদের ক্লাবটির হয়ে মাঠে নামার মিশন শুরু করে দিয়েছেন তিনি।

২০১৬-১৭ মৌসুম শেষে আর রিয়াল মাদ্রিদের ফেরেননি রোনালদো। বেশ আগেই জিনেদিন জিদান তার সতীর্থদের নিয়ে অনুশীলন পর্ব শুরু করলেও দলের বাইরে ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই উইঙ্গার। যুক্তরাষ্ট্রে যাননি ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের প্রাক মৌসুম প্রস্তুতি পর্বেও। আসলে পতুর্গালের হয়ে কনফেডারেশনস কাপ শেষে ছুটিটা বাড়িয়ে নিয়েছিলেন রোনালদো। যাতে ৫ আগস্ট রিয়ালে যোগ দেওয়ার কথা ছিল তার। যদিও মাঠের বাইরের ঝামেলা মন থেকে মুছে ফেলতেই সম্ভবত আগেভাগে অনুশীলন শুরু করেছেন তিনি।

কর ফাঁকির মামলায় সোমবার আদালতে হাজিরা দিতে হয়েছে রোনালদোকে। বাইরের এই ঝামেলা দূরে রাখতে হয়তো ছুটিতে আর থাকতে চাননি তিনি। এই বিষয়টির সঙ্গে ফিটনেস বাড়াতে যোগ দিয়েছেন প্রাক মৌসুম প্রস্তুতিতে। মঙ্গলবার একাই অনুশীলন করেছেন তিনি ভালদেবেবাসে।

ছুটির সময়টা দারুণ উপভোগ করেছেন রোনালদো। পরিবার ও বন্ধুদের সঙ্গে কাটিয়েছেন পুরোটা সময়। যদিও অবকাশ যাপনের শেষ কয়েকদিন খুব একটা ভালো কাটেনি তার। কর ফাঁকির মামলার শুনানির দিন কাছে চলে আসায় সেটা নিয়েই ব্যস্ত সময় পার করতে হয়েছে চারবারের ব্যালন ডি’অর জয়ীকে। মার্কা

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের