নেইমার পিএসজিতে যাওয়ায় খুশি রোনালদিনহো

স্পোর্টস ডেস্ক
০৯ আগস্ট ২০১৭, ২০:২৫আপডেট : ০৯ আগস্ট ২০১৭, ২০:২৫

নেইমার পিএসজিতে যাওয়ায় খুশি রোনালদিনহো ‘মনের কথা শোনা উচিত নেইমারের’- দলবদলের বাজারে ব্রাজিলিয়ান তারকাকে নিয়ে যখন গুঞ্জন চলছিল, তখন রোনালদিনহো বলেছিলেন কথাটা। মনের কথাটাই শুনেছেন নেইমার, দলবদলের বিশ্বরেকর্ড গড়ে এই ফরোয়ার্ড বার্সেলোনা ছেড়ে যোগ দিয়েছেন প্যারিস সেন্ত জার্মেইয়ে। তার এই সিদ্ধান্তে ভীষণ খুশি রোনালদিনহো।

দলবদলের বাজারে অনেক গুঞ্জন উড়াউড়ি করছিল তখন। পিএসজিকে ঘিরে অনেক আলোচনা চললেও নেইমার ছিলেন নীরব। ওই সময় রোনালদিনহো জানিয়েছিলেন, ঠাণ্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া উচিত ব্রাজিলিয়ান তারকার। যে সিদ্ধান্তে নেইমার সুখী হবেন, সেটা নেওয়াই আহ্বান জানিয়েছিলেন বিশ্বকাপ জয়ী এই তারকা। শেষ পর্যন্ত বার্সেলোনা ছেড়ে ২৫ বছর বয়সী ফরোয়ার্ড পিএসজিতে যোগ দেওয়ার পর নিজের অনুভূতি ভাগাভাগি করেছেন রোনালদিনহো। যে দুই ক্লাব মিলে দলবদলের বিশ্বরেকর্ড গড়ল, সেই বার্সেলোনা ও পিএসজি দুটো দলের জার্সি গায়েই খেলেছেন এই প্লে মেকার। নেইমারের সিদ্ধান্তে তিনি খুশি, ‘আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ও যেখানেই থাকুক যেন ভালো অনুভব করে। তার এই সিদ্ধান্তে আমি আনন্দিত।’

২২২ মিলিয়ন ইউরোতে ন্যু ক্যাম্প ছেড়ে নেইমারের প্যারিসে যোগ দেওয়ার বিষয়টি অনেকেই ভালো চোখে দেখছেন না। টাকার জন্য ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভুল কোনও সিদ্ধান্ত নিলেন কিনা, সেই আলোচনাও চলছে এখন। যদিও নেইমারের পক্ষেই কথা বললেন ব্যালন ডি’অর জয়ী তারকা, ‘ফুটবল ভালোভাসেন যারা, তাদের সবাইকে আনন্দ দেয় নেইমার। ওর সিদ্ধান্তে আমি খুশি।’ মার্কা

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের