বার্সেলোনায় যেতে কৌতিনিয়োর অনুরোধ!

স্পোর্টস ডেস্ক
১১ আগস্ট ২০১৭, ২০:৪১আপডেট : ১১ আগস্ট ২০১৭, ২০:৪৫

ফিলিপে কৌতিনিয়ো দুইবার প্রত্যাখ্যান করেছে বার্সেলোনার প্রস্তাব। শুক্রবার সর্বশেষ লিভারপুল জানিয়েছে, ফিলিপে কৌতিনিয়োকে বিক্রি করবে না তারা। যদিও ব্রাজিলিয়ান তারকার দলবদলের নাটক মোড় নিচ্ছে অন্যদিকে। কৌতিনিয়ো নিজেই নাকি লিভারপুলকে অনুরোধ করেছেন তার দলবদলের আলোচনার জন্য। ব্রিটিশ দৈনিক ‘ডেইল মেইল’-এর খবর, ব্রাজিলিয়ান মিডফিল্ডার বার্সেলোনায় যাওয়ার অনুরোধ করেছেন ক্লাবের কাছে।

গত মাসে কৌতিনিয়োর জন্য লিভারপুলের কাছে প্রস্তাব করে বার্সেলোনা। ৮০ মিলিয়ন ইউরোতে তারা চেয়েছিল ব্রাজিলিয়ান তারকাকে। যদিও ইংলিশ ক্লাবটির মালিক ‘ফেনওয়ে স্পোর্টস গ্রুপ’ প্রস্তাব প্রত্যাখ্যান করে জানিয়েছিল, ‘কৌতিনিয়ো বিক্রির জন্য নয়’। তখন অবশ্য নেইমার ছিল কাতালান ক্লাবটির সঙ্গে। দিন কয়েক আগে দলবদলের বিশ্বরেকর্ড গড়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড প্যারিস সেন্ত জার্মেইয়ে যোগ দিলে আবারও কৌতিনিয়োর জন্য প্রস্তাব পাঠায় বার্সেলোনা। এবার দলবদলের অঙ্কটা বাড়িয়ে ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব করে কাতালান ক্লাবটি।

দ্বিতীয়বারের চেষ্টাও ভেস্তে গেছে লিভারপুল ‘না’ বলায়। তবে বাতাসে শোনা যাচ্ছে অন্য গুঞ্জন। ক্লাব ‘না’ বললেও কৌতিনিয়ো নাকি চাইছেন বার্সেলোনায় যোগ দিতে। এ জন্য লিভারপুলের কাছে অুনরোধ করে মেইলও করেছেন বলে খবর ছিল ব্রিটিশ মিডিয়ার। যদিও ইংলিশ ক্লাবটি তা অস্বীকার করেছে। ‘ডেইলি মেইল’-এর খবর অবশ্য বলছে অন্য কথা। লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপের ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনের আগেই নাকি কৌতিনিয়ো অনুরোধ করেছিলেন, তাকে যেন বার্সেলোনায় যাওয়ার অনুমতি দেওয়া হয়।

২৫ বছর বয়সী এই মিডফিল্ডারের যাওয়ার ইচ্ছা থাকলেও লিভারপুল কোনও মূল্যেই ছাড়তে রাজি নয়। এক বিবৃতিতে ‘ফেনওয়ে স্পোর্টস গ্রুপ’ জানিয়েছে, ৩১ আগস্ট চলতি দলবদলের মৌসুম শেষ হওয়ার পরও কৌতিনিয়ো থাকবেন লিভারপুলে। কোনও ধরনের প্রস্তাব গ্রহণ করা হবে না বলেও জানিয়ে রেখেছে লিভাপুলের মালিকপক্ষ।

কিন্তু কৌতিনিয়ো নিজেই নাকি বার্সেলোনায় যাওয়ার জন্য অনুরোধ করেছেন? এই প্রশ্নের উত্তর না মেলা পর্যন্ত বলা যাচ্ছে না কিছুই। ডেইলি মেইল

/কেআর/   

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম