রবার্তো কার্লোসকে কারাগারে পাঠানোর নির্দেশ

স্পোর্টস ডেস্ক
২৪ আগস্ট ২০১৭, ১৩:৫৩আপডেট : ২৪ আগস্ট ২০১৭, ১৩:৫৪

রবার্তো কার্লোস ব্রাজিলের সাবেক ফুটবল তারকা রবার্তো কার্লোসকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে রিও ডি জেনিরোর বিচারিক আদালত। সাবেক স্ত্রী ও দুই সন্তানের ভরণপোষণ দিতে দেরি হওয়ায় তাকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হলো।

সাবেক স্ত্রী বারবারা থার্লারের কাছে ৬১ হাজার রিয়াল ঋণী ২০০২ সালের বিশ্বকাপজয়ী কার্লোস। আদালত সূত্রে জানা গেছে, রিও ডি জেনিরোর দ্য ইতাপেরুনা ফেরামের পারিবারিক আদালতের অধীনে এ মামলা প্রক্রিয়াধীন।

স্থানীয় সংবাদ মাধ্যম লিখেছে, তাদের খোরপোশ দিতে দেরি হওয়ার পেছনে অর্থ সংকটের কথা বলেছেন বর্তমানে এশিয়া ও ওশেনিয়ায় রিয়ালের দূতের দায়িত্ব পালন করা কার্লোস।

ইতিহাসের অন্যতম সেরা লেফট-ব্যাক হিসেবে পরিচিত কার্লোস। তার বর্তমান স্ত্রী মারিয়ানা লুকন। সম্প্রতি নবমবার বাবা হয়েছেন রিয়ালের সাবেক তারকা, মেয়ের নাম মারিয়ানা।

সন্তানদের ভরণপোষণ না দেওয়ায় ব্রাজিলিয়ান খেলোয়াড় হিসেবে শুধু কার্লোস একা নন, এর আগে এদিলসন সিলভা ফেরেরিরা গেছেন কারাগারে। ২০০২ সালে বিশ্বজয়ী ব্রাজিলের ওই ফরোয়ার্ডকে দুইবার কারাদণ্ড দেওয়া হয়েছিল। মার্কা

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী