মেসিকে রিয়ালে স্বাগত জানালো হ্যাকাররা!

স্পোর্টস ডেস্ক
২৬ আগস্ট ২০১৭, ২১:২১আপডেট : ২৬ আগস্ট ২০১৭, ২১:২১

মেসিকে স্বাগত জানিয়ে রিয়ালের সাইটে টুইট লিওনেল মেসিকে রিয়াল মাদ্রিদে স্বাগতম! শনিবার সকালে লা লিগা চ্যাম্পিয়নদের টুইটার ও ফেসবুক পোস্টে এমন খবরে বিস্ময়ে ভক্তদের চোখ ছানাবড়া। এ যে বিশ্বাসকেও হার মানানো পোস্ট। কিন্তু খানিকক্ষণ পর বুঝতে বাকি রইলো না, বার্সেলোনার পর রিয়ালের সামাজিক যোগাযোগ সাইটও হ্যাকারদের শিকার।

পিএসজি থেকে আনহেল দি মারিয়াকে চুক্তির ঘোষণা দিয়ে গত বুধবার সকালে বার্সেলোনার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে টুইট হয়েছিল। স্প্যানিশ জায়ান্টরা পরে নিশ্চিত করে তাদের সাইট হ্যাক করা হয়েছে। এবার হ্যাকারদের কুনজরে পড়লো রিয়ালও। বার্সার চিরপ্রতিদ্বন্দ্বীদের টুইটার ও ফেসবুক অ্যাকাউন্টে সকাল ৭টায় দেখা যায় এ পোস্ট, ‘স্বাগতম মেসি’।

গত মৌসুমে যোগ করা সময়ে রিয়ালের বিপক্ষে ৩-২ গোলে বার্সেলোনার নাটকীয় জয়ে মেসির জয়সূচক গোলের ভিডিও যুক্ত করা হয় এ পোস্টে। লা লিগার মিডিয়া অ্যাকাউন্টগুলো দখলে নেওয়ার দাবি করেছে ‘আওয়ারমাইন’ নামে নিরাপত্তা নিয়ে কাজ করা একটি হ্যাকার গ্রুপ।

এখানেই তারা শেষ করেনি। করিম বেনজিমাকে বিক্রির খবর পোস্ট করেছে হ্যাকাররা। অবশ্য ঘণ্টাখানেক পর অ্যাকাউন্ট হ্যাকারদের দখলমুক্ত করে রিয়াল এবং মুছে ফেলে অনাকাঙ্ক্ষিত পোস্টগুলো। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম