ভ্যালেন্সিয়ার হ্যাটট্রিকে সাইফ স্পোর্টিংয়ের বিশাল জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০১৭, ২১:৫৮আপডেট : ২৬ আগস্ট ২০১৭, ২২:০৭

বিশাল জয়ে সাইফের আরও একটি গোল বাংলাদেশ প্রিমিয়ার লিগের এ মৌসুমের সবচেয়ে বড় জয় পেয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। শনিবার ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা ভ্যালেন্সিয়া ওলায়ার হ্যাটট্রিকে। আরেক ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে হারিয়ে এক নম্বরে থাকা চট্টগ্রাম আবাহনীকে স্পর্শ করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সবার উপরে চট্টগ্রাম আবাহনী। সমান পয়েন্টে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে শেখ জামাল। আর ১৫ পয়েন্টে তিন নম্বরে সাইফ।

এবারের লিগ মৌসুমে প্রথম হ্যাটট্রিক গোলদাতা হলেন ভ্যালেন্সিয়া। ব্রাদার্সের বিপক্ষে সাইফের কলম্বিয়ান এ ফরোয়ার্ড বিরতিতে যাওয়ার আগেই করেন জোড়া গোল। ৪৫ মিনিটে গোলমুখ খোলেন তিনি। এর পর যোগ করা সময়ের চতুর্থ মিনিটে করেন দ্বিতীয় গোল।

বিরতি থেকে ফিরে হেমন্ত ভিনসেন্ত ৫৩ মিনিটে দলের স্কোর করেন ৩-০। ৬৪ মিনিটে ভ্যালেন্সিয়া হ্যাটট্রিক পূরণ করেন। ডেইনার আন্দেস ৯২ মিনিটের গোলে ব্যবধানটা আরও বড় করেন।

গোলের পর শেখ জামালের খেলোয়াড়দের উল্লাস বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ম্যাচে ফেরার আভাস দিলেও পয়েন্ট পায়নি। ১৯ মিনিটে সলোমান কিংয়ের গোলে এগিয়ে যায় শেখ জামাল। এর পর মোমোদু বাহ’র ৩৬ মিনিটের গোলে ব্যবধান দ্বিগুণ করে তারা। দ্বিতীয়ার্ধে ৬৬ মিনিটে মুক্তিযোদ্ধার সৈকত মাহমুদ একটি গোল শোধ দিলেও জামালকে জয়বঞ্চিত করতে পারেননি।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি