জার্মানির কষ্টের জয়, মাল্টাকে উড়িয়ে দিলো ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০১৭, ১০:৪৪আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৭, ১০:৪৭

দলের জয়সূচক গোল করলেন হামেলস বিশ্বকাপ বাছাইয়ের ইউরোপীয় অঞ্চলের ম্যাচে প্রথমবার ড্রয়ের শঙ্কায় পড়েছিল জার্মানি। তবে তাদের জন্য পুরো তিন পয়েন্ট এনে দিলেন ম্যাটস হামেলস। শুক্রবার রাতে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা।

চেকদের জালে বল জড়াতে জার্মানির চার মিনিটের বেশি লাগেনি। মেসুত ওজিল গোলটি বানিয়ে দেন টিমো ওয়ার্নারকে। কিন্তু চেকরা জার্মানদের একটি গোল শোধ দেয় ৭৮ মিনিটে। ভ্লাদিমির দারিদার শট পরাস্ত করে মার্ক-আন্দ্রে টের স্টেগেনকে। আগের ৬ ম্যাচে সবগুলো জেতা জার্মানি পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে। কিন্তু সেটা হতে দেননি হামেলস তার ৮৮ মিনিটের গোলে।

৭ ম্যাচ জিতে ‘সি’ গ্রুপে শতভাগ সফলতা ধরে রেখে পয়েন্ট টেবিলের শীর্ষে জার্মানি। তাদের চেয়ে ৫ পয়েন্টের ব্যবধানেই দ্বিতীয় স্থানে থাকলো নর্দার্ন আয়ারল্যান্ড। ৩-০ গোলে তারা হারায় সান মারিনোকে। নরওয়ে ২-০ গোলে আজারবাইজানকে হারিয়ে প্লে অফ খেলার আশা বাঁচিয়ে রেখেছে।

হ্যারি কেনের জোড়া গোলে মাল্টাকে ৪-০ গোলে উড়িয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে আছে ইংল্যান্ড। হতাশার প্রথমার্ধ কাটানোর পর কেন ৫৩ মিনিটে গোলের দেখা পান। শেষ বাঁশি বাজার ৫ মিনিট আগে ব্যবধান দ্বিগুণ করেন বার্টান্ড। ইনজুরি সময়ে দানি ওয়েলব্যাক ও কেন আরও দুই গোল যোগ করেন।

১-০ গোলে স্লোভেনিয়াকে হারিয়ে স্লোভাকিয়া চাপে রেখেছে ইংল্যান্ডকে। ইংলিশদের চেয়ে কেবল ২ পয়েন্ট পিছিয়ে তারা। স্কটল্যান্ড ৩-০ গোলে লিথুয়ানিয়াকে হারিয়ে তৃতীয় স্থানে উঠেছে।

‘ই’ গ্রুপের শীর্ষে থাকা পোল্যান্ড বড় ধাক্কা খেয়েছে। ডেনমার্কের মাঠে ৪-০ গোলে হেরেছে তারা। বিশ্বকাপের মূল পর্বে ওঠার লড়াইয়ে এটাই পোলিশদের প্রথম হার। কাজাখস্তানের ৩-০ গোলে জিতে পোল্যান্ডের সঙ্গে তিন পয়েন্টের ব্যবধান কমিয়েছে মন্টেনেগ্রো। আর্মেনিয়ার মাঠে ১-০ গোলে জিতেছে রোমানিয়া। ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের