‘মেসির কাছে অনেক কিছু শিখেছি’

স্পোর্টস ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৫৫আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৭, ১৬:১০

মেসির সঙ্গে দিবালা হোর্হে সাম্পাওলি আর্জেন্টিনার দায়িত্ব নেওয়া পর ইঙ্গিত দিয়েছিলেন, তার পরিকল্পনায় আছেন পাউলো দিবালা। জুভেন্টাসের জার্সি গায়ে ফুটবল বিশ্বে নিজের জায়গা করে নেওয়া এই ফরোয়ার্ডের জাতীয় দলে অভিষেক আগে হয়ে গেলেও নিয়মিত খেলছেন সাম্পাওলি কোচ হওয়ার পর। ভেনিজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার সবশেষ ম্যাচেও ছিলেন তিনি। লিওনেল মেসির সঙ্গে জুটি বেঁধে গতি বাড়িয়েছেন আক্রমণভাগের। বার্সেলোনা ফরোয়ার্ডের সঙ্গে খেলার সুযোগে দিবালা অনেক কিছু শিখেছেন বলে জানিয়েছেন চ্যাম্পিয়নস লিগে মেসির মুখোমুখি হওয়ার আগে।

ইউরোপের ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদার টুর্নামেন্ট চ্যাম্পিয়নস লিগের পর্দা উঠছে মঙ্গলবার দিবাগত রাতে। প্রথম দিনেই মুখোমুখি হচ্ছে বার্সেলোনা-জুভেন্টাস। ন্যু ক্যাম্পের এই লড়াইয়ের আগে বেশ সতর্ক দিবালা। নেইমারের চলে যাওয়ায় কাতালানদের শক্তি খানিকটা কমলেও ‘বার্সেলোনা যে বার্সেলোনাই’, সেটা খুব ভালো করে জানা আছে তার, ‘আমরা জানি তারা সুযোগ দেবে, সেটারই ফায়দা তুলতে হবে আমাদের। বার্সেলোনা নেইমারের মতো গুরুত্বপূর্ণ এক খেলোয়াড়কে হারিয়েছে, যদিও তার জায়গায় ভালো মানের একজনকে নিয়ে এসেছে তারা। বার্সেলোনা সবসময়ই তো বার্সেলোনা।’

ন্যু ক্যাম্পের এই ম্যাচ দিয়ে আবার মেসির মুখোমুখি হচ্ছেন দিবালা। আর্জেন্টিনার জার্সিতে দিনকয়েক আগে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে আসা দুই সতীর্থ এবার ‘শত্রু’। যদিও মেসির প্রশংসাই ঝরল তার মুখে। আর্জেন্টাইন খুদে জাদুকরের কাছ থেকে তিনি অনেক কিছু শিখেছেন বলেও মন্তব্য করেছেন সংবাদ সম্মেলনে, ‘তার (মেসির) সঙ্গে জাতীয় দলে আমি খেলেছি, যেটা আমার জন্য অনেক আনন্দদায়ক ব্যাপার। সতীর্থ হিসেবে তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি।’ মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম