পিএসজি-চেলসির গোলোৎসব, জিতেছে ম্যানইউ-বায়ার্ন

স্পোর্টস ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০১৭, ০৩:২৬আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ০৩:২৭

গোলের পর নেইমার-কাভানি-এমবাপ্পের উদযাপন বিশ্বের সবচেয়ে দামি আক্রমণভাগ আবার জ্বলে উঠল। তাতে প্যারিস সেন্ত জার্মেই করেছে গোলোৎসব। নেইমার, কাইলিয়ান এমবাপ্পে ও এদিনসন কাভানির দাপটে সেল্টিকের মাঠ থেকে ফরাসি ক্লাবটি ফিরেছে ৫-০ গোলের জয় নিয়ে। তাদের চেয়েও বড় ব্যবধানে জিতেছে ইংলিশ চ্যাম্পিয়ন চেলসি। ঘরের মাঠে তারা ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে কারাবাগকে।

সহজ জয় পেয়েছে ইংল্যান্ডের আরেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে এফসি বাসেলের বিপক্ষে তাদের জয় ৩-০ গোলে। একই ব্যবধানে জিতেছে বায়ার্ন মিউনিখ, আলিয়েঞ্জ অ্যারেনায় তারা হারিয়েছে অ্যান্ডারলেখটকে। তবে ড্র করেছে অ্যাতলেতিকো মাদ্রিদ, এএস রোমার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে স্প্যানিশ ক্লাবটি গোলশূন্যভাবে।

সেল্টিক পার্কে আক্ষরিক অর্থে স্বাগতিকদের নিয়ে খেলেছে পিএসজি। ১৯ মিনিটে ফরাসি ক্লাবটির গোলোৎসব শুরু করেন নেইমার। ৩৪ মিনিটে স্কোরশিটে নাম তোলেন এমবাপ্পে। আর ৪০ মিনিটে পেনাল্টি থেকে কাভানি লক্ষ্যভেদ করলে বিরতিতে যাওয়ার আগেই ৩-০ গোলে এগিয়ে যায় পিএসজি। এরপর লাস্টিগের আত্মঘাতী গোলের পর কাভা জাল খুঁজে পেলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের