তিন গোলে পিছিয়ে পড়েও ভারতকে হারালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৪৫আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৭, ২২:২৯

জয়ের পর উল্লাস করছে বাংলাদেশ বয়সভিত্তিক প্রতিযোগিতায় ভারতের বিপক্ষে বাংলাদেশের একমাত্র জয় ছিল দুই বছর আগে। ২০১৫ সালে সিলেটে অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ ফাইনালে টাইব্রেকারে ভারতীয়দের হারিয়ে শিরোপা জিতেছিল তারা। সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে সোমবার সেই ভারতের মুখোমুখি হতে হলো বাংলাদেশকে। তিন গোলে পিছিয়ে পড়ার পর একপেশে হারের শঙ্কাই জেগেছিল। কিন্তু সবকিছু বদলে গেলো দ্বিতীয়ার্ধে। শুনলে হয়তো বিশ্বাস হবে না, ৪-৩ গোলের অবিশ্বাস্য জয় পেয়েছে বাংলাদেশ।

থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে প্রথমার্ধেই একের পর এক গোল হজম করতে থাকে বাংলাদেশ। তাদের জালে তিনবার বল পাঠায় ভারত। সেখানেই ম্যাচের ফল চূড়ান্ত হয়ে যাওয়ার কথা ছিল।  কিন্তু মাঠে বাংলাদেশের ১১ জন তখনও আশা হারায়নি। স্ট্রাইকার জাফর ইকবালের জোড়া গোল এবং রহমত মিয়া ও মোহাম্মদ সুফিলের গোলে তিন পয়েন্ট তুলে নিয়েছে বাংলাদেশ।

গোলের পর বাংলাদেশের খেলোয়াড়দের উচ্ছ্বাস ১৮ মিনিটে লালিমপুইয়া ড্যানিয়েল ভারতকে এগিয়ে দেন। পেনাল্টি থেকে ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এডমন্ড লালরিনডিকা। প্রথমার্ধের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে রেবেলো প্রিন্সটোন ফ্রিকিক থেকে গোল করলে জয়ের আগাম উল্লাসে মেতেছিল ভারত। কিন্তু অসাধারণ প্রত্যাবর্তন হয় বাংলাদেশের। ৫৫ মিনিটে কর্নার থেকে আসা বলে দারুণ হেডে ভারতের জালে জড়ান জাফর।  ব্যাকপাস হাত দিয়ে ধরতে পারেন না গোলরক্ষক।  ৬০ মিনিটে সেই ভুল করলেন ভারতীয় গোলরক্ষক, আর ডিবক্সের ভেতর থেকে ইনডাইরেক্ট ফ্রিকিকের সুবিধা শতভাগ নিয়ে রহমত করেন ৩-২। ৭৪ মিনিটে প্রতিপক্ষের ডিবক্সে আরেকটি আক্রমণ চালিয়ে সফল হয় বাংলাদেশ। গোলমুখের একেবারে সামনে থেকে হেড করে সমতা ফেরান সুফিল। এমন উজ্জীবিত বাংলাদেশের কাছে শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি ভারত। যোগ করা সময়ের প্রথম মিনিটে আবারও কর্নার কিক থেকে লক্ষ্যভেদী হেড করেন জাফর।

দক্ষিণ এশিয়ার পাঁচ দলের এ প্রতিযোগিতায় লিগ পদ্ধতিতে লড়াই হচ্ছে। চার ম্যাচ শেষে যে দল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকবে, তারাই হবে চ্যাম্পিয়ন।

দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে জয় পাওয়া বাংলাদেশ সেই মিশনে নিজেদের দ্বিতীয় ম্যাচে বুধবার মুখোমুখি হবে মালদ্বীপের। ২৫ সেপ্টেম্বর তৃতীয় ম্যাচে মাহবুব হোসেন রক্সির শিষ্যরা লড়বে নেপালের বিপক্ষে। তার দুই দিন পর শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ভুটান।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের