কাভানির সঙ্গে দ্বন্দ্বে মিডিয়াকে দুষছেন নেইমার

স্পোর্টস ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০১৭, ১৯:১১আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৭, ২২:১৩

কাভানির সঙ্গে নেইমার এদিনসন কাভানির দাবি, প্যারিস সেন্ত জার্মেই ‘সুখী পরিবার’। নেইমারের সঙ্গে তার কোনও ঝামেলা নেই বোঝাতেই তার এই ইঙ্গিত। নেইমার তো দ্বন্দ্বের বিষয়টি সামনেই আনতে দেননি। উরুগুইয়ান স্ট্রাইকারের সঙ্গে তার ঝামেলা নিয়ে প্রচার খবর সব মিডিয়ার তৈরি বলে মন্তব্য করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। একই সঙ্গে নিশ্চিত করেছেন, পিএসজির পেনাল্টি কে নেবেন, সেটার সিদ্ধান্ত হয়ে গেছে।

অলিম্পিক লিওঁর বিপক্ষে লিগ ম্যাচে পেনাল্টি কিক নিয়ে ঝামেলায় জড়ান নেইমার-কাভানি। ওই ঘটনা মাঠেই শেষ হয়নি, ড্রেসিংরুমেও নাকি বাদানুবাদে জড়িয়েছিলেন পিএসজির দুই তারকা। পরে ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলোর খবর ছিল, পেনাল্টি কিক ছেড়ে দেওয়ার জন্য কাভানিকে এক মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিলেন ফরাসি ক্লাবটির সভাপতি নাসের আল খেলাইফি।

এই ইস্যু নিয়ে বেশ কয়েকদিন ধরে চলা গুঞ্জনে অবশেষে মুখ খুলেছেন নেইমার। চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৩-০ গোলের জয়ের পর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ধুয়ে দিয়েছেন মিডিয়াকে। কাভানির সঙ্গে তার দ্বন্দ্বের বিষয় নিয়ে বার্সেলোনার সাবেক এই ফরোয়ার্ডের বক্তব্য, ‘তারা (মিডিয়া) অনেক গল্প তৈরি করতে পারে। তারা অনেক বেশি কথা বলে। এমনও অনেক কিছু নিয়ে কথা বলে, যেটার আসলে কোনও সূত্র তাদের কাছে নেই।’ সঙ্গে যোগ করেছেন, ‘ড্রেসিংরুম নিয়ে তারা নিজেদের ভাবনা জানানোর চেষ্টা করে, যেটার এমন একটা ব্যাখ্যা দাঁড় করায়, যার কোনও অস্তিত্ব নেই।’

বায়ার্নকে হারানোর পথে নেইমার ও কাভানি দুজনই করেছেন লক্ষ্যভেদ। গোল উদযাপনও করেছেন তারা একসঙ্গে। তাতে পেনাল্টি ঝামেলা মিটে যাওয়ার ইঙ্গিত পায় ফুটবল বিশ্ব। নেইমারও নিশ্চিত করেছেন, পেনাল্টি কিকের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে পিএসজি। যদিও কে নেবেন, সেটা স্পষ্ট করেননি ব্রাজিলিয়ান তারকা, ‘এটার (পেনাল্টি নেওয়ার) সিদ্ধান্ত ইতিমধ্যে হয়ে গেছে। এটা ড্রেসিংরুমের ভেতরের ব্যাপার।’ ইএসপিএনএফসি

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে