ম্যানসিটিকে টপকে শীর্ষে ম্যানইউ

স্পোর্টস ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০১৭, ২২:১৯আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৭, ২২:১৯

জোড়া গোল করেছেন ফেলাইনি ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা পুনরুদ্ধারে নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির সঙ্গে সমানতালে লড়ে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার ক্রিস্টাল প্যালেসকে ৪-০ গোলে হারিয়ে সিটিজেনদের পেছনে ফেলেছে তারা। ৭ ম্যাচ শেষে এখন পয়েন্ট টেবিলের শীর্ষে হোসে মরিনহোর শিষ্যরা।

৬ জয় ও ১ ড্রয়ে ম্যানইউর পয়েন্ট ১৯। ম্যানসিটি ৩ পয়েন্টে পিছিয়ে দুই নম্বরে। অবশ্য হারানো এক নম্বর জায়গা ফিরে পেতে চেলসির বিপক্ষে শনিবার রাতেই মাঠে নামছে পেপ গার্দিওলার দল।

গত সপ্তাহে সিএসকেএ মস্কোর বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে টানা দ্বিতীয় জয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে ছিল ম্যানইউ। ওল্ড ট্রাফোর্ডে প্রিমিয়ার লিগের সপ্তম রাউন্ডের খেলায় তার ছাপ দেখা গেছে পুরোপুরি। মাত্র ৩ মিনিটে হুয়ান মাতা ম্যানইউকে এগিয়ে দেন। মারোনে ফেলাইনির ৩৫ মিনিটের গোলে তারা বিরতিতে যায় ২-০ গোলে। দ্বিতীয়ার্ধে ফিরে এসে আরও একটি গোল ৪৯ মিনিটে। এবারও গোল করেন ফেলাইনি। ৮৬ মিনিটে গোলদাতার খাতায় নাম লিখেছেন রোমেলু লুকাকু। এ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ৬ ম্যাচে প্রতিপক্ষের জালে কমপক্ষে চারবার করে বল জড়ানোর কৃতিত্ব দেখালো ম্যানইউ।

এদিন সন্ধ্যায় জিতেছে টটেনহ্যামও। হ্যারি কেনের জোড়া গোলে হাডার্সফিল্ড টাউনকে ৪-০ গোলে হারায় স্পাররা। ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে এসেছে তারা।

২০১৬ সালের চ্যাম্পিয়ন লিস্টার সিটি গোলশূন্য ড্র করেছে এএফসি বোর্নমাউথের সঙ্গে। স্টোকসিটি ২-১ গোলে হারিয়েছে সাউদাম্পটনকে। ওয়েস্ট ব্রুমউইচ আলবিওনকে ২-২ গোলে ড্র করে রুখে দিয়েছে ওয়াটফোর্ড। সোয়ানসি সিটির বিপক্ষে ১-০ গোলে জিতেছে ওয়েস্ট হাম ইউনাইটেড। ইএসপিএনএফসি 

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ