মেসিকে বিশ্বকাপে পেয়ে খুশি নেইমার

স্পোর্টস ডেস্ক
১১ অক্টোবর ২০১৭, ২২:৫১আপডেট : ১১ অক্টোবর ২০১৭, ২২:৫১

মেসি ও নেইমার লিওনেল মেসির ছায়া থেকে বেরিয়ে আসার জন্য বার্সেলোনা থেকে প্যারিস সেন্ত জার্মেইতে যোগ দিয়েছিলেন নেইমার। তবে সাবেক সতীর্থের জন্য ভালোবাসা আগের মতোই আছে তার। তাই শঙ্কা কাটিয়ে আর্জেন্টিনা বিশ্বকাপে ওঠার পর মেসিকে শুভকামনা জানালেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

ইকুয়েডরের বিপক্ষে বুধবার বাছাইয়ের শেষ ম্যাচে হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে জেতান মেসি। তাদের বুকের উপর থেকে নেমে যায় অস্বস্তির পাহাড়। এরপর বার্সেলোনা ফরোয়ার্ড ভাসছেন প্রশংসার সমুদ্রে। বিশ্বকাপে মেসির আর্জেন্টিনাকে দেখতে না পেলে সেটা হতো কষ্টের। এমনটাই জানালেন চার বছর ধরে মেসির সঙ্গে বার্সেলোনায় সময় কাটানো নেইমার।

চিলির বিপক্ষে ব্রাজিলের ৩-০ গোলে জয়ের পর তিনি বলেছেন, ‘তার জন্য ভালো লাগছে। এধরনের গুরুত্বপূর্ণ একটি প্রতিযোগিতায় বন্ধু খেলবে দেখে আমি খুশি। চিলিতেও আমার বন্ধু আছে, কিন্তু আমরা একটি দল। প্রত্যেক ম্যাচ জেতার জন্য খেলতে হয়।’

শুধু শত্রুশিবির থেকেই নয়, মেসি শুভেচ্ছা পেয়েছেন নিজের ঘর থেকেও। তার স্ত্রী আন্তোনেয়া রোকুজ্জো ইন্সটাগ্রামে লিখেছেন, ‘গর্বিত। সবসময়ের মতো আমার মধ্যে কোনও শঙ্কা কাজ করছিল না। আমার ভালোবাসা, যে কারও চেয়ে বেশি তুমিই এর দাবিদার। এখন ঘরে ফিরে এসো, তোমাকে অনেক বেশি মনে পড়ছে।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী