রাশিয়াতে আর্জেন্টিনাকে বিদায় বলবেন মাসচেরানো

স্পোর্টস ডেস্ক
১৩ অক্টোবর ২০১৭, ১৩:৫৪আপডেট : ১৩ অক্টোবর ২০১৭, ১৫:৩৩

জাভিয়ের মাসচেরানো ২০১৮ সালের বিশ্বকাপ হবে আর্জেন্টিনার জার্সিতে শেষ টুর্নামেন্ট, নিশ্চিত করেছেন জাভিয়ের মাসচেরানো। রক্ষণাত্মক এ মিডফিল্ডার জানালেন, রাশিয়ায় আর্জেন্টিনা কতদূর যাবে সেটার ওপর নির্ভর করছে তার আন্তর্জাতিক ক্যারিয়ার।

লিওনেল মেসির হ্যাটট্রিকে ইকুয়েডরকে ৩-১ গোলে হারানোর পর অবসরের দিনক্ষণ ঠিক করার কথা ভেবেছেন মাসচেরানো। বৃহস্পতিবার দিলেন সেই ঘোষণা।

আর্জেন্টিনার জার্সিতে ১৩৯ ম্যাচ খেলেছেন বার্সেলোনার এ তারকা। দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা জাভিয়ের জানেত্তির চেয়ে মাত্র চার ম্যাচ পিছিয়ে তিনি। আর্জেন্টিনা বিশ্বকাপে ওঠায় সেই রেকর্ডটা নিজের দখলে নেওয়ার বিশ্বাস ৩৩ বছর বয়সীর মনে।

বিদায়ের মঞ্চকে রাঙানোর আশা নিয়ে মাসচেরানো বলেছেন, ‘জাতীয় দলের হয়ে আমার ক্যারিয়ার শেষ হবে রাশিয়াতে। আমি ভালো করে ভেবে সিদ্ধান্ত নিয়েছি, ওখানেই হবে আমার শেষ।’

অবশ্য আর্জেন্টিনা বিশ্বকাপে উঠলেও তিনি যে দলে জায়গা পাবেন, সেই নিশ্চয়তা দিতে পারছেন না মাসচেরানো। আপাতত সেই সিদ্ধান্ত কোচ হোর্হে সাম্পাওলির ওপর ছেড়ে দিয়েছেন লিভারপুলের সাবেক এ মিডফিল্ডার। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান