জেমকনের বড় জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০১৭, ২০:৪৩আপডেট : ১৪ অক্টোবর ২০১৭, ২০:৪৩

মির করপোরেট ফুটবল ফিয়েস্তার ম্যাচ ‘মির করপোরেট ফুটবল ফিয়েস্তা’ টুর্নামেন্টের চতুর্থ আসরের দ্বিতীয় দিনে বড় জয় পেয়েছে জেমকন গ্রুপ ও বান্ডো ডিজাইন। শনিবার উত্তরার টার্কিশ ইন্টারন্যাশনাল হোপ স্কুল মাঠে নেসলেকে ৭-১ গোলে হারিয়েছে জেমকন। প্রথম ম্যাচে তারা স্টার্লিং গ্রুপকে ২-০ গোলে হারায়। প্রতিযোগিতার দ্বিতীয় দিন অন্য ম্যাচে করপোরেট আমন্ত্রণমূলক দলের বিপক্ষে ৭-১ গোলে জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বান্ডো ডিজাইন।

টুর্নামেন্টের ‍পৃষ্ঠপোষক মির গ্রুপকে ২-০ গোলে হারিয়েছে সিটি ব্যাংক। দলের পক্ষে দুটি গোল করেন সোহান।  

করপোরেট আমন্ত্রণমূলক দলকে ৩-০ গোলে হারিয়েছে থেরাপ বিডি। অপরদিকে আইডিএলসি দলকে ১-০ গোলে হারিয়েছে বঙ্গো বিডি।দলের পক্ষে গোল করেন সালমান। ‍আসুটেক্সের বিপক্ষে ৭-১ গোলের বড় ব্যবধানের জয় পেয়েছে নিও জিপার।  

দিনের শেষ খেলায় মিচুয়াল ট্রাস্ট ব্যাংক ৮-০ গোলে হারিয়েছে নেসলকে। দলের পক্ষে দিপু ও শাহিন দুজনই হ্যাটট্রিক গোল করেন।

‘মির করপোরেট ফুটবল ফিয়েস্তা’ টুর্নামেন্টের এবারের আসরে সহযোগী পার্টনার হিসেবে রয়েছে ট্রেন্ডজ ফ্যাশন হাউস ও সিটি ব্যাংক। টুর্নামেন্টের আয়োজনে রয়েছে লিও এন্টারটেইনমেন্ট, ব্রেভারেজ পার্টনার হিসেবে রয়েছে ভিনা মিল্ক। এ টুর্নামেন্টে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বাংলা ট্রিবিউন এবং রেডিও পার্টনার হিসেবে রয়েছে রেডিও স্বাধীন।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান