লিগে গোলখরা কাটিয়ে রিয়ালকে জেতালেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
১৪ অক্টোবর ২০১৭, ২৩:৩৩আপডেট : ১৪ অক্টোবর ২০১৭, ২৩:৩৫

গোলের পর রোনালদোর উদযাপন চ্যাম্পিয়নস লিগে নিঃসঙ্কোচে গোল পেলেও লা লিগায় প্রতিপক্ষের জালে বল পাঠাতে পারছিলেন না ক্রিস্তিয়ানো রোনালদো। স্প্যানিশ লিগে আগের তিন ম্যাচে হতাশ হলেও অবশেষে গোলের দেখা পেলেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড। লা লিগায় মৌসুমের প্রথম গোল করে দলকেও জেতালেন তিনি। শনিবার গেতাফের মাঠে ২-১ গোলে জিতেছে রিয়াল।

নিষেধাজ্ঞার কারণে লিগ মৌসুমের শুরুর দিকে মাঠে নামতে পারেননি রোনালদো। তবে আগের তিন ম্যাচ খেলেও গোলখরা কাটাতে পারছিলেন না তিনি। প্রতিবেশী ক্লাবের বিপক্ষে শনিবারের ম্যাচেও খালি হাতে ফেরার আশঙ্কা জাগান ব্যালন ডি’অরজয়ী তারকা। ১১ মিনিটে সহজ একটি সুযোগ নষ্ট করেন তিনি। ভিসেন্তে গুয়াইতা দুর্দান্ত এক প্রচেষ্টায় তাকে লক্ষ্যভেদ করতে দেননি।

শেষদিকে এসেও যখন রোনালদোকে নিয়ে নিরাশা চারদিক, ঠিক তখনই জয়সূচক গোলের দেখা মিললো তার কাছ থেকে। ৮৫ মিনিটে তার নিখুঁত ফিনিশিংয়ে রিয়াল পায় তিন পয়েন্ট।

এর আগে ৩৯ মিনিটে করিম বেনজিমা কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন। যদিও বিরতির পর ১১তম মিনিটের গোলে তাদের ভড়কে দেয় গেতাফে। অফসাইডের বিতর্ক উঠলেও জর্জে মোলিনা সমতাসূচক গোল করে রিয়ালকে শঙ্কায় ফেলেন। তবে সব শঙ্কা দূর করে দেন রোনালদো।

এ জয়ে ৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে রিয়াল। ২১ পয়েন্ট নিয়ে সবার উপরে থাকা বার্সেলোনা ব্যবধান বাড়াতে নামবে অ্যাতলেতিকো মাদ্রিদের মাঠে। 

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ