জাভিকে বার্সা ছাড়ার কথা জানিয়েছিলেন নেইমার

স্পোর্টস ডেস্ক
২০ অক্টোবর ২০১৭, ১৮:০৯আপডেট : ২০ অক্টোবর ২০১৭, ১৮:১৪

জাভিকে বার্সা ছাড়ার কথা জানিয়েছিলেন নেইমার অনেক গুঞ্জন, অনেক নাটক শেষে নেইমার যোগ দিয়েছিলেন বার্সেলোনায়। লিওনেল মেসি ও লুই সুয়ারেসের সঙ্গে ন্যু ক্যাম্পে সময়টাও কাটাচ্ছিলেন দারুণ। যদিও চার বছর বার্সেলোনায় কাটিয়ে ‘হাঁফিয়ে’ ওঠা ব্রাজিলিয়ান তারকা গত গ্রীষ্মের দলবদলে বিশ্বরেকর্ড গড়ে নাম লিখিয়েছেন প্যারিস সেন্ত জার্মেইয়ে। অথচ চুক্তি স্বাক্ষর হওয়ার আগেও বার্সেলোনা খেলোয়াড়রা নেইমারের ব্যাপারে কিছু বলতে পারেননি! যদিও জাভি বিষয়টা জানতেন আগে থেকেই। মেসির বিয়েতে গিয়ে বার্সেলোনার সাবেক এই মিডফিল্ডারকে ন্যু ক্যাম্প ছাড়ার কথা জানিয়েছিলেন নেইমার।

পিএসজিতে যোগ দেওয়ার পর থেকে আলো ছড়াচ্ছেন নেইমার। ২২২ মিলিয়ন ইউরোতে ফরাসি ক্লাবটিতে যোগ দেওয়া ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের দলবদল নিয়ে জাভি বলেছেন, ‘সে আমাকে বলেছিল দল বদল করতে চায়।’ ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’কে দেওয়া সাক্ষাৎকারে স্প্যানিশ মিডফিল্ডার সঙ্গে যোগ করেছেন, ‘নেইমারকে জিজ্ঞেস করেছিলাম কেন, উত্তরে বলেছিল সে বার্সেলোনায় সুখী না। তাই ন্যু ক্যাম্প ছেড়ে যেতে চেয়েছিল এবং ইউরোপে নতুন অভিজ্ঞতা নিতে বেছে নিয়েছে পিএসজিকে।’

গ্রীষ্মের দলবদলে নেইমারকে রেকর্ড গড়ে কেনার পর পিএসজি আবার ধারে এনেছে কাইলিয়ান এমবাপেকে। আগে থেকেই পার্ক দে প্রিন্সেসে থাকা এদিনসন কাভানির সঙ্গে মিলে এই দুই ফরোয়ার্ড এগিয়ে নিচ্ছেন পিএসজিকে। এই আক্রমণত্রয়ীর পারফরম্যান্স দেখে জাভি চ্যাম্পিয়নস লিগ জয়ের সম্ভাবনা দেখছেন প্যারিসের ক্লাবটির, ‘আমার মনে হয় নেইমার ও এমবাপেকে নিয়ে চ্যাম্পিয়নস লিগ জেতার ভালো সম্ভাবনা আছে পিএসজির।’ মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ