‘পিএসজির মেসি হতে সময় লাগবে নেইমারের’

স্পোর্টস ডেস্ক
২১ অক্টোবর ২০১৭, ১০:৪৮আপডেট : ২১ অক্টোবর ২০১৭, ১১:০২

অ্যান্ডারলেখটের বিপক্ষে গোলের পর নেইমারের উল্লাস কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন দুজন বার্সেলোনার হয়ে। চার বছর ন্যু ক্যাম্পে একসঙ্গে কাটানোর পর লিওনেল মেসি ও নেইমার এখন আলাদা ক্লাবের খেলোয়াড়। মেসির ছায়া থেকে বেরিয়ে আসা ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের কাছে প্যারিস সেন্ত জার্মেই ভক্তদের প্রত্যাশা এখন অনেক। ‘পিএসজির মেসি’ বলেও ডাকা হচ্ছে তাকে। অলিম্পিক মার্শেইয়ের বিপক্ষে মাঠে নামার আগে আর্জেন্টাইন ফরোয়ার্ডের সঙ্গে তুলনাটা আরও বেশি হচ্ছে। যদিও ফরাসি ক্লাবটির কোচ উনাই এমেরি মনে করছেন, ‘পিএসজির মেসি’ হতে সময় লাগবে ব্রাজিলিয়ান তারকার।

২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দিয়েছেন নেইমার। পার্ক দে প্রিন্সেসে নাম লেখানোর পর থেকে আলো ছড়াচ্ছেন তিনি। নিজে গোল করছেন, সঙ্গে করাচ্ছেন সতীর্থদের দিয়ে। মার্শেইয়ের বিপক্ষে এই সপ্তাহান্তের ম্যাচে তার কাছে ভক্তদের প্রত্যাশা থাকবে আরও বেশি। চ্যাম্পিয়নস লিগে অ্যান্ডারলেখটের বিপক্ষে সবশেষ ম্যাচেও লক্ষ্যভেদ করেছেন তিনি।

ফরাসি ফুটবলে ‘ক্লাসিকো’ হিসেবে বিবেচনা করা হয় পিএসজির বিপক্ষে মার্শেইয়ের ম্যাচকে। বার্সেলোনায় কাটানো সময়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলা হলেই জ্বলে উঠতেন এই ফরোয়ার্ড। ফ্রান্সে এসে নেইমার যখন ওই ধরনের ম্যাচে নামার অপেক্ষায়, তখন সংবাদ সম্মেলনে এমেরির কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, নেইমার কি পিএসজির মেসি হতে পারবেন? উত্তরটা পিএসজি কোচ দিয়েছেন এভাবে, ‘সতীর্থ ও আমাদের খেলার ধাঁচের সঙ্গে মানিয়ে নিতে ওর সময় দরকার। ওর দিকে প্রতিপক্ষের যে আগ্রাসী দিকটা আছে, সেটা ওকে সামলাতে হবে।’

পিএসজিতে মানিয়ে নিতে তাকে সব ধরনের সমর্থন দেওয়ার কথাও জানিয়েছেন এমেরি, ‘সে নেইমার। এই দলে তার সেরাটা বের করে নিয়ে আসতে আমরা সব ধরনের সাহায্য করব। আমরা ভিডিও বিশ্লেষণের মাধ্যমে তার খেলার উন্নতির চেষ্টা করছি।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের