নেইমারের লাল কার্ড, পিএসজিকে বাঁচালেন কাভানি

স্পোর্টস ডেস্ক
২৩ অক্টোবর ২০১৭, ০৩:৩২আপডেট : ২৩ অক্টোবর ২০১৭, ০৩:৩৫

দলে স্বস্তি এনে দিলেন কাভানি ফ্রান্সে প্রথম ‘লু ক্লাসিকো’ খেললেন নেইমার। গোলও পেলেন, কিন্তু বিদায় নিলেন লাল কার্ড দেখে। দুই ভিন্ন অভিজ্ঞতা হলো তার। তবে মার্শেইর মাঠে প্যারিস সেন্ত জার্মেই দুইবার পিছিয়ে পড়ার পর ব্রাজিলিয়ান তারকা নয়, ইনজুরি সময়ে নাটকীয় গোলে দলকে বাঁচালেন এদিনসন কাভানি। রবিবার ২-২ গোলে ড্র করেছে পিএসজি।

এই ড্রর পরও ১০ ম্যাচ খেলে লিগ ওয়ানের পয়েন্ট টেবিলে পিএসজিই (২৬) শীর্ষে, কিন্তু বর্তমান চ্যাম্পিয়ন মোনাকোর সঙ্গে ব্যবধান ৪ পয়েন্টে কমে গেলো।

১৬ মিনিটে লুইস গুস্তাভোর গোলে এগিয়ে যায় মার্শেই। নেইমারের ৩৩ মিনিটের গোলে সমতায় ফেরে পিএসজি। আর এতে স্পেন ও ফ্রান্সের ‘ক্লাসিকো’ ম্যাচে গোল করার দুর্লভ কৃতিত্ব দেখান ব্রাজিলিয়ান। নেইমারের আগে এ গোল কীর্তি আছে কেবল রোনালদিনহো ও জ্লাতান ইব্রাহিমোভিচের।

গোলের পর নেইমারের উচ্ছ্বাস মাইলফলক স্পর্শ করার দিনে নেইমার দুই মিনিটের (৮৭ ও ৮৯) ব্যবধানে দুটি হলুদ কার্ড দেখেন। মাঠ ছাড়তে হয় তাকে। এর আগেই আরেকটি ধাক্কা খায় পিএসজি। ৭৮ মিনিটে ফ্লোরিয়ান থাউভিন ২-১ গোলে এগিয়ে নেন মার্শেইকে। শেষদিকে এসে স্বাগতিকদের আরেকটি গোল এনে দেওয়ার সুযোগ নষ্ট করেন বোনা সার। যার মাশুল তাদের দিতে হয় ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে। দুর্দান্ত শটে মার্শেইর হৃদয় ভাঙেন কাভানি।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের