‘মেসির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা কেবল শুরু’

স্পোর্টস ডেস্ক
২৪ অক্টোবর ২০১৭, ২২:৫১আপডেট : ২৪ অক্টোবর ২০১৭, ২২:৫১

প্যালাডিয়ামে অনুষ্ঠান শুরুর আগে একই ফ্রেমে রোনালদো-মেসি ক্লাব ও দেশের শীর্ষ গোলদাতা দুজনই। সবসময় একে অপরকে টেক্কা দিতে চান তারা। এই প্রতিদ্বন্দ্বিতাই তাদের উজ্জীবনী শক্তি। বলা হচ্ছে, লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর ‘লড়াই’ নিয়ে। তবে আরেকটি ব্যক্তিগত অর্জনে আর্জেন্টাইন ফরোয়ার্ডের পাশে বসার পর রোনালদো জানালেন, তাদের প্রতিদ্বন্দ্বিতা এখনও শেষ হয়ে যায়নি।

সোমবার লন্ডনের প্যালাডিয়ামে আন্তর্জাতিক কোচ, অধিনায়ক, ভক্ত ও সাংবাদিকদের ভোটে মেসির সমান পঞ্চমবার ফিফার বর্ষসেরা অ্যাওয়ার্ড হাতে নিলেন রিয়াল মাদ্রিদের সফল ফরোয়ার্ড রোনালদো। অবশ্য গত পাঁচ বছরে চারবারই মেসিকে দ্বিতীয় স্থানে রেখে এই পুরস্কার হাতে নিয়েছেন পর্তুগিজ ফরোয়ার্ড। আর্জেন্টাইন তারকা এই সময়ে সেরা হয়েছেন মাত্র একবার।

দুজনের মধ্যে কে সেরা, সেই প্রশ্নের উত্তর ঠিক করার দায়িত্ব ভক্তদের হাতে দিয়েছেন তারা। তবে ব্যক্তিগত অর্জন মেসিকে স্পর্শ করার পর তার সঙ্গে প্রতিযোগিতা শেষ হয়ে গেছে কি না জানতে চাইলে রোনালদোর জবাব, ‘এটা শেষ হয়ে যায়নি, কেবল শুরু।’

দুজনের প্রতিদ্বন্দ্বিতা যে কেবল মাঠেই, সেটা দেখা গেলো প্যালাডিয়ামে তাদের একে অপরকে উষ্ণ অভ্যর্থণায়। হাসিমুখে তারা পরষ্পরকে শুভেচ্ছা জানিয়েছেন। অতিথির আসনে বসেছিলেন পাশাপাশি। তাদের মধ্যে ‘শীতল সম্পর্ক’ যে নেই সেটা নিশ্চিত করেছেন রোনালদো, ‘সে (মেসি) একজন খেলোয়াড়, যে একই সময়ের। সে পাঁচবার ফিফা বর্ষসেরা হয়েছে, আমিও। তারপরও সবকিছু আগের মতোই আছে।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের