নেইমারের অনুপস্থিতিতে পিএসজির জয়ের নায়ক কাভানি

স্পোর্টস ডেস্ক
২৮ অক্টোবর ২০১৭, ১২:৫৩আপডেট : ২৮ অক্টোবর ২০১৭, ১৩:০০

জোড়া গোল করেছেন এদিনসন কাভানি নেইমার নেই, তাকে কী, এদিনসন কাভানি আছেন না! বলতে গেলে উরুগুইয়ান স্ট্রাইকার একাই শেষ করে দিয়েছেন নিসকে। নিজে করেছেন দুই গোল, আরেক গোলের উৎসও তিনি। কাভানিময় রাতে প্যারিস সেন্ত জার্মেইও পেয়েছে সহজ জয়। ঘরের মাঠে নিসকে ৩-০ গোলে হারিয়ে ফরাসি লিগ ওয়ানে জয়ের পথে ফিরেছে প্যারিসের ক্লাবটি।

লিগের আগে ম্যাচে অলিম্পিক মার্শেইয়ের মাঠ থেকে ২-২ গোলে ড্র করে ফিরেছিল পিএসজি। পয়েন্ট হারানো ওই ম্যাচেই আবার দুই হলুদ কার্ডের সঙ্গে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন নেইমার। যাতে এক ম্যাচ নিষিদ্ধ হওয়ায় নিসের বিপক্ষে দর্শক হয়ে খেলা দেখতে হয়েছে ব্রাজিলিয়ান তারকাকে। তাকে ছাড়া পিএসজির এগিয়ে যেতে মাত্র তিন মিনিট লেগেছে পার্ক দে প্রিন্সেসে। আনহেল দি মারিয়ার নেওয়া ফ্রি কিক নিসের ছোট বক্সের সামনে থেকে বুলেট গতির হেডে লক্ষ্যভেদ করেন কাভানি।

লিড নেওয়ার পর পিএসজির খেলার গতি যেন বাড়ে আরও। একের পর এক আক্রমণ চালিয়ে ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। এবারও স্কোরার সেই কাভানি। দি মারিয়ার বাড়ানো বুদ্ধিদীপ্ত পাস দৌড়ে নিস গোলরক্ষককে ফাঁকি দিয়ে ব্যবধান ২-০ করেন উরুগুইয়ান স্ট্রাইকার। পরের গোলটা আর নিজেদের করতে হয়নি, সফরকারীদের ডিফেন্ডার দান্তে নিজেদের জালে বল জড়ালে ৩-০ গোলের জয়ের সঙ্গে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

১১ ম্যাচ শেষে লিগ ওয়ানের শীর্ষে আছে পিএসজি ২৯ পয়েন্ট নিয়ে। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলা মোনাকো ২২ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের