ঢাকায় ইংল্যান্ডের সাবেক ফুটবলার শেরিংহ্যামের ছেলে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০১৭, ২০:৪৬আপডেট : ৩১ অক্টোবর ২০১৭, ২০:৪৬

চার্লি শেরিংহ্যাম বাবা ছিলেন বিখ্যাত ফুটবলার, ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ৫১ ম্যাচে গোল করেছিলেন ১১টি। টেডি শেরিংহ্যামের সবচেয়ে বিখ্যাত গোল অবশ্য ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে। ১৯৯৯ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে সেই গোলে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ইনজুরি সময়ে সমতায় ফিরেছিল ম্যানইউ। এরপর ইনজুরি সময়েই আরেকটি গোল করে স্বপ্নের শিরোপা জিতেছিল ‘রেড ডেভিল’রা। বাবার মতো বিখ্যাত হতে পারেননি চার্লি শেরিংহ্যাম। একসময় ইংলিশ প্রিমিয়ার লিগের দল ক্রিস্টাল প্যালেস ও বোর্নমাউথে খেললেও বর্তমানে খেলছেন ইংল্যান্ডের সেমি প্রফেশনাল লিগে।

২৯ বয়সী স্ট্রাইকার চার্লি সোমবার ঢাকায় এসেছেন সাইফ স্পোর্টিং ক্লাবের হয়ে ট্রায়াল দিতে। ট্রায়ালে পছন্দ হলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের জন্য তাকে নিবন্ধন করবে দলটি।

লিগে নবাগত সাইফ স্পোর্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দীন চৌধুরী মঙ্গলবার বলেছেন, ‘ইংল্যান্ড থেকে টেডি শেরিংহ্যামের ছেলে চার্লিকে নিয়ে এসেছি আমরা। বাবার মতো ছেলেও স্ট্রাইকার পজিশনে খেলে। ট্রায়ালে পছন্দ হলে তাকে লিগের দ্বিতীয় পর্বের জন্য নেওয়া হবে। সবার আগে অবশ্য চার্লির ফিটনেস ও  পারফরম্যান্স দেখে নিতে হবে।’ 

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী