শেষ মুহূর্তের গোলে মালদ্বীপকে হারালো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০১৭, ১৯:১৪আপডেট : ০২ নভেম্বর ২০১৭, ২১:০৭

বাংলাদেশ ও মালদ্বীপের বল দখলের লড়াই আক্রমণে এগিয়ে বাংলাদেশ। একের পর এক আক্রমণে যাচ্ছে, কিন্তু মালদ্বীপের রক্ষণ কিছুতেই ভেদ করতে পারছিলো না তারা। শেষ পর্যন্ত মালদ্বীপ বাংলাদেশকে আর রুখতে পারেনি। ইনজুরি সময়ে একমাত্র গোলে এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবলের বাছাইপর্বে দ্বিতীয় ম্যাচে এসে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার দুশানবের রিপাবলিকান সেন্ট্রাল স্টেডিয়ামে শুরু থেকে মালদ্বীপকে চেপে ধরে জাফর ইকবাল-রহমতরা। বল দখলে এগিয়ে থেকে আক্রমণও কম হয়নি। কিন্তু আক্রমণে গেলে কী হবে! ফরোয়ার্ডদের সব চেষ্টা বৃথা গেছে। মালদ্বীপের রক্ষণভাগ যেন চীনের মহাপ্রাচীর!

তবে শেষ সময়ে ভেঙে যায় তাদের প্রতিরোধ। ইনজুরি সময়ে এসে বাংলাদেশের ভাগ্য খুলে যায়। ৯২ মিনিটে মাহবুবুর রহমান সুফিল করেন একমাত্র গোল। ম্যাচের ফল নির্ধারিত হয় ওই গোলেই।

আগামী ৬ নভেম্বর ‘বি’ গ্রুপে শক্তিশালী উজবেকিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। উজবেকরা অবশ্য নিজেদের শক্তিমত্তা জানিয়ে দিয়েছে। বৃহস্পতিবার প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১০-০ গোলে উড়িয়ে দেয় তারা।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী