শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের হার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০১৭, ১৮:০৫আপডেট : ০৬ নভেম্বর ২০১৭, ২২:০৪

উজবেকিস্তানের বিপক্ষে বাংলাদেশের লড়াইয়ের ‍দৃশ্য। ছবি-বাফুফে তাজিকিস্তানকে গোলশূন্য রুখে দিয়ে এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবলের বাছাই পর্ব শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে শেষ মুহূর্তের গোলে হারিয়েছিল মালদ্বীপকে। পরের ম্যাচে সম্পূর্ণ বিপরীত অভিজ্ঞতা হলো তরুণ ফুটবলারদের। আজ শক্তিশালী উজবেকিস্তানের বিপক্ষে এক পয়েন্ট প্রায় পেয়েই যাচ্ছিল লাল-সবুজের দল। কিন্তু শেষ বাঁশির কয়েক সেকেন্ড আগে আত্মঘাতী গোল খেয়ে স্বপ্ন ভঙ্গ হলো বাদশা-জাফর ইকবালদের।

তাজিকিস্তানের হিসোর সেন্ট্রাল স্টেডিয়ামে শুরু থেকেই বাংলাদেশকে চেপে ধরে উজবেকিস্তান। পুরো ম্যাচে মাহবুব হোসেন রক্সির শিষ্যরা ব্যস্ত ছিলেন প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে। উজবেকদের ১৪টি কর্নার সাফল্যের সঙ্গেই ঠেকিয়ে দিয়েছেন বাদশা-রহমতরা। তবে পাল্টা আক্রমণ থেকে গোল করার পরিকল্পনা সফল হয়নি। প্রতিপক্ষের ডিফেন্স লাইনে ঢোকাই কঠিন হয়ে পড়েছে বাংলাদেশের জন্য।

অবশ্য গোল করার চেয়ে গোল ঠেকানোর দিকেই বেশি মনোযোগ ছিল বাংলাদেশের। গোলরক্ষক আর ডিফেন্ডাররা প্রাণপণে লড়াই করে ড্রয়ের পথে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু শেষ মুহূর্তে মোহাম্মদ আতিকুজ্জামানের ভুলে ১-০ গোলে হার মানতে হয়েছে।

কোচ মাহবুব হোসেন রক্সি উজবেকিস্তানের মতো শক্তিশালী দলকে আটকানোর মন্ত্রে উজ্জীবিত করেছিলেন শিষ্যদের। ডিফেন্স জমাট রেখে পাল্টা আক্রমণে যাওয়ার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। পরিকল্পনাটা আরেকটু হলেই সফল হয়ে যেতো। চার মিনিট ইনজুরি টাইমের শেষ মিনিটে আত্মঘাতী গোলে তা সফল হয়নি। তবে উজবেকিস্তানের মতো শক্তিশালী দলের সঙ্গে পুরো ম্যাচ লড়াই করাও কম কথা নয়! 

হেরে যাওয়ায় ‘বি’ গ্রুপের লড়াইয়ে অনেক পিছিয়ে পড়লো বাংলাদেশ। তিন ম্যাচ থেকে রক্সির শিষ্যদের সংগ্রহ ৪ পয়েন্ট। টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে উজবেকিস্তান। আগামী বুধবার শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। 

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান