এমেকা ইস্যুতে ফিফার চিঠি পেয়েছে মোহামেডান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০১৭, ২০:৩৯আপডেট : ০৭ নভেম্বর ২০১৭, ২০:৪১

এমেকা ইউজিগো ২০১২ সালে মোহামেডানের কোচ ছিলেন এমেকা ইউজিগো। তবে পুরো মৌসুম থাকতে পারেননি নাইজেরিয়ার সাবেক তারকা ফুটবলার, পাননি বকেয়া বেতনও। ১৯৯৪ বিশ্বকাপে খেলা এমেকা শেষ পর্যন্ত ফিফার দ্বারস্থ হয়েছিলেন, রায়ও হয়েছিল তার পক্ষে। এমেকাকে বকেয়া ২২ হাজার ডলার দিতে মোহামেডানকে নির্দেশ দিয়েছে ফিফা, পাশাপাশি চলমান প্রিমিয়ার ফুটবল লিগ থেকে ঐতিহ্যবাহী দলটির তিন পয়েন্ট কেটে নিতেও বলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে।

কয়েক দিন আগে নাইজেরিয়ান সংবাদ মাধ্যম ‘পাপিলো নিউজ’ এ সংক্রান্ত খবর প্রকাশ করেছিল। এরই মধ্যে বাফুফের কাছে ফিফার রায়ের চিঠি এসেছে। বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ মঙ্গলবার এ বিষয়ে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ফিফার রায়ের কপি আমাদের হাতে এসেছে। মোহামেডানকে জরিমানার টাকা তো দিতে হবেই, তাদের তিন পয়েন্ট কাটতেও বলা হয়েছে। আমরা মোহামেডানকে চিঠি পাঠিয়ে দিয়েছি। তারা বিষয়টি দেখবে। মোহামেডান জরিমানার টাকা পরিশোধ করলে লিগ থেকে তাদের পয়েন্ট যেন কাটা না হয়, ফিফার কাছে সেই অনুরোধ করবো আমরা। দেখা যাক কী হয়!’

এ বিষয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া বলেছেন, ‘আমরা ফিফার চিঠি পেয়েছি। চিঠিতে এমেকার বিষয়ে রায় আছে, জরিমানা ও পয়েন্ট কাটার কথা বলা হয়েছে। আমার মনে হয়েছে, ফিফার বর্তমান কমিটির চেয়ারম্যান নাইজেরিয়ান বলেই তারা এমেকার পক্ষে রায় দিয়েছে। আমাদের আপিল করারও সুযোগ নেই। এমেকা আমাদের এখানে এসে এত পরিচিতি পেলো, অথচ আমাদের বিপক্ষেই কিনা ফিফার কাছে গেলো! যাহোক, আমরা চাইছি এমেকার সঙ্গে যোগাযোগ করে সমাধান করতে। এরই মধ্যে তৃতীয় পক্ষের মাধ্যমে তার সঙ্গে আমাদের কথা হয়েছে।’

এমেকা অবশ্য লোকমান হোসেনের বক্তব্য অস্বীকার করছেন। যোগাযোগ করা হলে তিনি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘মোহামেডান আমার সঙ্গে কোনও যোগাযোগ করেনি, এটা মিথ্যা। আসলে মোহামেডানে যারা আছেন, তারা ফুটবলের ভালো চান না।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের