নেইমারের বার্সেলোনা ছাড়ার কথা জানতেন না মেসি

স্পোর্টস ডেস্ক
০৯ নভেম্বর ২০১৭, ১২:২০আপডেট : ০৯ নভেম্বর ২০১৭, ১২:২৯

নেইমারের বার্সেলোনা ছাড়ার কথা জানতেন না মেসি নতুন মৌসুম শুরু হওয়ার কয়েক সপ্তাহ আগে বাতাসে গুঞ্জন উঠেছিল নেইমারের বার্সেলোনা ছাড়া নিয়ে। তবে সবচেয়ে দামি খেলোয়াড় হয়ে তিনি প্যারিস সেন্ত জার্মেইতে চুক্তি করার আগে পর্যন্ত বোঝা যায়নি সেটা গুঞ্জন ছিল না। লিওনেল মেসিও জানতেন না এ ব্যাপারে। শেষ মুহূর্তে তিনি জানতে পেরেছিলেন, নেইমার ন্যু ক্যাম্প ছাড়ছেন।

লিওনেল মেসির বিয়ের দিন নেইমারের বার্সা ছাড়ার সিদ্ধান্ত জানতে পেরেছিলেন জাভি ও জেরার্দ পিকে। গত জুনে দীর্ঘদিনের বান্ধবী আন্তোনেয়া রোকুজ্জোকে বিয়ে করেন মেসি। পিকে বলেছেন, ওইদিন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অন্য ক্লাবে যাওয়ার ইচ্ছা জানান। গত অক্টোবরে জাভি জানান, তিনিও বিষয়টা জানতে পেরেছেন সেদিন।

কিন্তু সবচেয়ে কাছের বন্ধু হয়েও নিজের বিয়ের দিন মেসি শুনতে পারেননি নেইমারের বিদায় রাগিনী। ইএসপিএন’এর সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেছেন, ‘সত্যি, আমি জানতাম না। সফরের (যুক্তরাষ্ট্র) শেষদিন পর্যন্ত আমাদের কথা হয়েছিল এবং আমরা কিছুই জানতাম না। সে বলেছিল, বুঝতে পারছে না কী করবে। অন্যরা বলছে তারা জানে। কিন্তু আমি শেষ মুহূর্ত পর্যন্ত জানতাম না, যদিও তার সঙ্গে অনেক কথা হয়েছিল।’

গত বুধবার লুই সুয়ারেস এক সাক্ষাৎকারে জানান, বিষয়টা জানতে পেরে তিনি ও মেসি নেইমারের সিদ্ধান্ত বদলাতে সব চেষ্টা করেছেন। কিন্তু কোনোরকম চাপ দেননি তারা তাকে। সুয়ারেস বলেছেন, “আমরা কখনও বলিনি যে, ‘তুমি যেও না, কারণ সুখী হতে পারবে না।’ বলেছি, আমরা চাই না সে চলে যাক। কিন্তু তার ইচ্ছার স্বাধীনতা ছিল। আমাদের বন্ধুত্বের কারণে তার বিদায়টা ছিল বেদনার।’ গোল ডটকম, ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি