সবচেয়ে দামি দল ম্যানচেস্টার সিটি

স্পোর্টস ডেস্ক
০৯ নভেম্বর ২০১৭, ১৫:২৩আপডেট : ০৯ নভেম্বর ২০১৭, ১৬:০৮

সবচেয়ে দামি দল ম্যানসিটি বিশ্ব ফুটবলের সবচেয়ে দামি দলের মালিক প্রিমিয়ার লিগের বর্তমান শীর্ষ ক্লাব ম্যানচেস্টার সিটি। সিআইইএস ফুটবল অবজারভেটরি’র নতুন এক গবেষণায় উঠে এসেছে এটা। টটেনহ্যাম হটস্পারের অবস্থান দুই নম্বরে। ম্যানসিটি ও টটেনহ্যামের পাশাপাশি ইউরোপিয়ান ফুটবলে ১ বিলিয়ন ইউরোর বেশি দাম রয়েছে এমন দুটি অন্য ক্লাব- চেলসি ও বার্সেলোনা।

ম্যানসিটির চারজন খেলোয়াড়ের মূল্য ধরা হয়েছে ১০০ মিলিয়ন ইউরোর বেশি। ক্লাবটির সবচেয়ে দামি খেলোয়াড় কেভিন ডি ব্রুইন, বেলজিয়ান তারকার দাম ১৪৫ মিলিয়ন ইউরো। পেপ গার্দিওলার ক্লাবটির দলবদলের মূল্য ১.২ বিলিয়ন ইউরো। ক্লাবটি অন্য তিন দামি খেলোয়াড় লেরয় শেন (১১৯.৫ মিলিয়ন ইউরো), রহিম স্টারলিং (১১৮.২ মিলিয়ন ইউরো) ও গাব্রিয়েল হেসুস (১০৭ মিলিয়ন ইউরো)।

টটেনহ্যামের দলের দাম ১.১৭ বিলিয়ন ইউরো। ১৮৫.৬ মিলিয়ন ইউরোতে ক্লাবটির সবচেয়ে দামি খেলোয়াড় হ্যারি কেইন। লা লিগার শীর্ষ দল বার্সেলোনার দাম ১.১৩ বিলিয়ন ইউরো। দলের সবচেয়ে দামি খেলোয়াড় লুই সুয়ারেস (১৩৩.৬ মিলিয়ন ইউরো) ও ৩০ বছর বয়সী লিওনেল মেসির দাম ১১৭.৩ মিলিয়ন ইউরো।

১.০৪ বিলিয়ন ইউরোতে চতুর্থ দামি দলের অধিকারী চেলসি। ম্যানসিটির নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানইউর (৯১৯ মিলিয়ন ইউরো) অবস্থান সেখানে পাঁচ নম্বরে।

খেলোয়াড়দের পারফরম্যান্স, তাদের ক্লাব, আন্তর্জাতিক মর্যাদা, চুক্তি, বয়স ও পজিশন- এমন বেশ কয়েকটি বিষয় মাথায় রেখে দাম নির্ধারণ করা হয়েছে দলের। যেখানে সবচেয়ে দামি খেলোয়াড় নেইমারকে কেনা পিএসজির অবস্থান ৮ নম্বরে। ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের