রাশিয়া বিশ্বকাপে মরক্কো ও তিউনিশিয়া

স্পোর্টস ডেস্ক
১২ নভেম্বর ২০১৭, ১৭:৫৪আপডেট : ১২ নভেম্বর ২০১৭, ১৮:১১

মরক্কোর খেলোয়াড়দের উল্লাস আগামী বছরের বিশ্বকাপে আফ্রিকার কোটা পূরণ হলো শনিবার। নাইজেরিয়া, মিশর ও সেনেগালের পর রাশিয়ায় খেলার টিকিট পেলো মরক্কো ও তিউনিশিয়া। মরক্কোর কাছে হেরে ছিটকে গেছে গত তিনটি বিশ্বকাপ খেলা আইভরি কোস্ট।

আবিদজানে মাত্র এক পয়েন্ট পেছনে থাকা আইভরি কোস্টের মুখোমুখি হয়েছিল মরক্কো। হার এড়ালে বিশ্বকাপের মূল পর্বে; এই সমীকরণ মাথায় নিয়ে প্রতিপক্ষের মাঠে নেমেছিল আরব দেশটি। আধঘণ্টার মধ্যে ৫ মিনিটের ব্যবধানে দিরার ও বেনাতিয়ার গোলে জয় পায় মরক্কো। ‘সি’ গ্রুপে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে বিশ্বকাপের টিকিট কাটে তারা। ১৯৯৮ সালের পর প্রথমবার বিশ্ব আসরের প্রতিযোগিতায় নামবে উত্তর আফ্রিকার দেশটি।

এর আগে ১৯৭০, ১৯৮৬, ১৯৯৪ ও ১৯৯৮ সালের বিশ্বকাপে খেলেছিল মরক্কো। বিশ্ব মঞ্চে সেরা সাফল্য হিসেবে ১৯৮৬ সালের বিশ্বকাপের শেষ ষোলোতে খেলেছিল তারা।

এক যুগ পর বিশ্বকাপে তিউনিশিয়া মরক্কোর মতো হার এড়ানোর লক্ষ্য নিয়ে লিবিয়াকে স্বাগত জানিয়েছিল তিউনিশিয়া। তারা অবশ্য জিততে পারেনি। গোলশূন্য ড্র করে ১৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে থেকে মূল পর্ব নিশ্চিত করে দেশটি।

তিউনিশিয়া প্রথম বিশ্বকাপ খেলেছিল ১৯৭৮ সালে। এরপর ১৯৯৮ থেকে ২০০৬ সালে টানা তিনবার বিশ্ব আসরে অংশ নিয়েছিল তারা। চারবারই গ্রুপ পর্বে খেলে বিদায় নেয় তিউনিশিয়া। এক যুগ পর পঞ্চমবার বিশ্বের সবচেয়ে বড় ফুটবল প্রতিযোগিতায় ফিরে তারা গ্রুপ পর্বের গেরো কাটাতে পারে কিনা জানতে অপেক্ষা করতে হবে আরও ৭ মাস।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের