বিশ্বকাপ ড্রতে এক মঞ্চে ম্যারাডোনা-লিনেকার

স্পোর্টস ডেস্ক
২১ নভেম্বর ২০১৭, ২৩:৩৩আপডেট : ২১ নভেম্বর ২০১৭, ২৩:৩৩

লিনেকার ও ম্যারাডোনা ১৯৮৬ সালের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ‘ঈশ্বরের হাত’ দিয়ে গোল করে গ্যারি লিনেকারের ইংল্যান্ডকে বিদায় করেছিলেন ডিয়েগো ম্যারাডোনা। আর্জেন্টিনা জিতেছিল দ্বিতীয় বিশ্বকাপ। তিন দশক পেরিয়ে গেলেও ওই বিতর্ক এখনও ফুটবলপ্রেমীদের মুখে মুখে। আবারও তারা একসঙ্গে মিলছেন।

তাদের দুজনকে এক মঞ্চে আনছে রাশিয়া বিশ্বকাপ ড্র। আগামী ১ ডিসেম্বর ক্রেমলিন প্যালেসে এই জমকালো অনুষ্ঠানে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করবেন ম্যারাডোনা। আর লিনেকার হবেন অনুষ্ঠানটির সঞ্চালক।

শুধু ম্যারাডোনা-লিনেকারের পুনর্মিলনী নয়, ওইদিন হাজির থাকবেন আরও কয়েকজন কিংবদন্তি ফুটবলার। বিশ্বকাপ জেতা ৮টি দেশের প্রতিনিধি থাকবে এই ড্রয়ে সহযোগিতার জন্য।

৩১ বছর আগের বিশ্বকাপে গোল্ডেন বুটজয়ী লিনেকার ৩২ দেশের এই জমকালো আয়োজনে সবার মধ্যমণি থাকবেন। পুরো অনুষ্ঠানের সঞ্চালনা তিনি করবেন। তার দেশ ইংল্যান্ডকে প্রতিনিধিত্ব করবেন ১৯৬৬ সালের বিশ্বকাপজয়ী গোলরক্ষক গর্ডন ব্যাংকস।

ড্রতে সহযোগিতা করতে থাকবেন ১৯৯৮ সালের বিশ্বকাপ জয়ী ফ্রান্সের লঁরা ব্লাঁ, ২০০২ সালে ব্রাজিলকে সর্বশেষ বিশ্বকাপ জেতানো কাফু ও ইতালির চতুর্থ বিশ্বকাপ জয়ী অধিনায়ক ফ্যাবিও ক্যানাভারো।

১৯৩০ ও ১৯৫০ সালের চ্যাম্পিয়ন উরুগুয়ের প্রতিনিধিত্ব করবেন দিয়েগো ফোরলান, স্পেনের ২০১০ সালের বিশ্বকাপ জয়ী ডিফেন্ডার কার্লোস পুয়োল। বর্তমান চ্যাম্পিয়ন জার্মানির পক্ষে থাকবেন মিরোস্লাভ ক্লোসা, মঞ্চে তিনিই আনবেন বিশ্বকাপ ট্রফি। ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের