নেইমারকে চাপমুক্ত রাখতে চান ব্রাজিল কোচ

স্পোর্টস ডেস্ক
২৫ নভেম্বর ২০১৭, ১২:১৩আপডেট : ২৫ নভেম্বর ২০১৭, ১২:৩৫

নেইমারকে চাপমুক্ত রাখতে চান ব্রাজিল কোচ ২০১৪ বিশ্বকাপের আয়োজক হওয়ায় ব্রাজিলের প্রত্যাশা ছিল আকাশছোঁয়া। ষষ্ঠ বিশ্বকাপের স্বপ্ন দেখেছিল তার নেইমারকে ঘিরে। তিন বছর আগের নেইমার এখন অনেক বেশি পরিণত। প্রত্যাশা তার কাছে আরও বেড়ে গেছে ব্রাজিলিয়ানদের। তবে সেলেসাও কোচ তিতে দলের সেরা খেলোয়াড়ের ওপর থেকে চাপ কমানোর চেষ্টা করে যাচ্ছেন সবসময়। ‘ফিফা ডটকম’কে দেওয়া সাক্ষাৎকারে আরেকবার জানিয়ে রাখলেন, ব্রাজিল দলের সব দায়িত্ব নেইমারের একার নয়।

ব্রাজিলের সঙ্গে দেড় বছর কাটিয়ে দিয়েছেন তিতে। জাতীয় দলের এই সময়টা দারুণ কাটিয়েছেন তিনি। দায়িত্ব নেওয়ার পর লাতিন আমেরিকা থেকে সহজেই সেলেসাওদের তুলেছেন বিশ্বকাপে। মার্সেলো একবার তিতে সম্পর্কে বলেছিলেন, ব্রাজিলের খেলোয়াড়রা তার কাছে সবকিছুর জন্য ঋণী। যদিও ‘ফিফা ডটকম’কে দেওয়া সাক্ষাৎকারে নিজের অবদানকে মোটেও বড় করে ফুটিয়ে তোলেননি ৫৬ বছর বয়সী কোচ।

তিতের ব্রাজিলের দুর্দান্ত পারফরম্যান্সের পেছনে নেইমারের অবদান সবচেয়ে বেশি। ব্রাজিলিয়ানদের প্রত্যাশাও তাই বেড়ে গেছে অনেক। যদিও সমর্থকদের প্রত্যাশা কমানোর জন্য ব্রাজিল কোচ বললেন, ‘নেইমারের ওপর আমরা সব দায়িত্ব তুলে দিতে পারি না। আমি সব খেলোয়াড়কে বলেছি, প্রত্যেককে তার নিজ নিজ জায়গার দায়িত্ব নিতে হবে।’

দলের সেরা খেলোয়াড়ের ওপর চাপ থাকে সবসময়। সেটা তিতেরও খুব ভালো করে জানা, ‘যখন একটা খেলোয়াড় বিশ্বের সেরা তিনজনের একজন হবে, তখন তার কাঁধে সব দায়িত্ব চাপিয়ে দেওয়া খুব সহজ হয়। তবে আসল ব্যাপার হলো, আমার দলের প্রত্যেকেই তার নিজের জায়গায় জন্য দায়বদ্ধ।’ মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী