ম্যানইউর জয়, টটেনহামের হোঁচট

স্পোর্টস ডেস্ক
২৫ নভেম্বর ২০১৭, ২৩:০৮আপডেট : ২৬ নভেম্বর ২০১৭, ১৯:২৪

অ্যাশলে ইয়ংয়ের নৈপুণ্যে জয় পায় ম্যানইউ এফসি বাসেলের কাছে চ্যাম্পিয়নস লিগে গত সপ্তাহে হেরে গিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় জয়ে তারা নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা ধরে রেখেছে। ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের বিপক্ষে ১-০ গোলে জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে ইউনাইটেড।

১৩ ম্যাচ খেলে ৯ নম্বর জয়ে ২৯ পয়েন্ট ম্যানইউর। ১২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে তাদের উপরে সিটিজেনরা।

শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে পল পোগবা ও রোমেলু লুকাকুদের ঠেকাতে বেশ সফল হয়েছে ব্রাইটন। কিন্তু ৬৬ মিনিটে অ্যাশলে ইয়ংয়ের শটে লুইস ডাঙ্কের আত্মঘাতী গোলে স্বস্তির জয় পায় ম্যানইউ।

এদিকে টটেনহাম হটস্পার আবার হোঁচট খেয়েছে। ওয়েস্ট ব্রুম অ্যালবিওনের বিপক্ষে ঘরের মাঠে ১-১ গোলে ড্র করেছে তারা। এনিয়ে প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় ম্যাচ জয়বঞ্চিত থাকলো স্পাররা। ৪ মিনিটে সলোমন রন্ডনের গোলে এগিয়ে যায় ওয়েস্ট ব্রুম। শেষ পর্যন্ত ৭৪ মিনিটে গোল করে টটেনহামকে বাঁচান হ্যারি কেন।

১৩ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে টটেনহাম।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম