আর্সেনাল ও ম্যানসিটির শেষ মুহূর্তের জয়

স্পোর্টস ডেস্ক
২৭ নভেম্বর ২০১৭, ০০:২০আপডেট : ২৭ নভেম্বর ২০১৭, ০০:৩০

স্টারলিং দলের দ্বিতীয় গোল করে উৎফুল্ল বার্নলির মাঠে কঠিন প্রতিরোধের মুখে পড়েছিল আর্সেনাল। অবশ্য গত বছরের মতো এবারও তারা জিতেছে শেষ মিনিটের গোলে। রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক ম্যাচে ম্যানচেস্টার সিটি পিছিয়ে পড়েও শেষদিকের গোলে হারিয়েছে হাডার্সফিল্ড টাউনকে। সিটিজেনরা জিতেছে ২-১ গোলে। আর্সেনালের জয় ১-০ গোলের।

লিগে টানা ১১তম জয়ে ১৩ ম্যাচ শেষে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলো ম্যানচেস্টার সিটি। ৮ পয়েন্টে পিছিয়ে থেকে দুইয়ে ম্যানচেস্টার ইউনাইটেড (২৯)।

সানচেজের গোলে আবারও শেষ মুহূর্তে বার্নলিকে হারালো আর্সেনাল ইনজুরি সময়ে অ্যালেক্সিস সানচেজের পেনাল্টি গোলে আর্সেনাল জিতেছে। একই প্রতিপক্ষের বিপক্ষে আগের দুইবারও শেষ মুহূর্তের গোলে জিতেছিল গানাররা। এই জয় তাদের তুলে এনেছে চারে। ১৩ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তারা পেছনে ফেলেছে টটেনহ্যাম হটস্পারকে (২৪)। চেলসি ২৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে।

দ্য জন স্মিথ স্টেডিয়ামে হাডার্সফিল্ড এগিয়ে যায় নিকোলাস ওতামেন্দির আত্মঘাতী গোলে। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় সিটিজেনরা। ৪৭ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান সের্হিয়ো আগুয়েরো। সব সংশয় দূর করে ৮৪ মিনিটে ম্যানসিটির জয়সূচক গোল করেন রহিম স্টারলিং।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী